বিশ্বে সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় রোনালদোর হ্যাটট্রিক

আপডেট : ১৭ মে ২০২৫, ০৩:১৬ পিএম

ট্রফি ধরা না দিলেও, মাঠ আর মাঠের বাইরে দাপট দেখিয়ে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরে বরাবরের মতো শিরোপাশূন‍্য মৌসুম কাটালেও টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন সিআরসেভেন, যা প্রকাশ করেছে খোদ ফোর্বস।

অবশ্য রোনালদোর চেয়ে দিনকে দিন এই তালিকায় পিছিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদোর আয় ২৭ কোটি ৫০ লাখ ডলারের আশেপাশে। গত বছরের তুলনায় তার আয় এক কোটি ৫০ লাখ ডলার বেড়েছে। এতে বড় অবদান তার মাঠের বাইরের এন্ডোর্সমেন্টের ও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে তার বিশাল ফলোয়ার। 

মে মাসের হিসাব অনুযায়ী, পর্তুগীজ তারকার অনুসারী ৯৩ কোটি ৯০ লাখ। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাস্কেটবল তারকা গোল্ডেন স্ট‍েট ওয়ারিয়র্সের স্টিভেন কারি। তার আয় ১৫ কোটি ৬০ লাখ ডলার। 

এদিকে পাঁচ নম্বরে থাকা লিওনেল মেসির আয় গত বছরের সমান ১৩ কোটি ৫০ লাখ ডলার আছে। ইন্টার মায়ামি ফরোয়ার্ডের আছে অ‍্যাডিডাস ও অ‍্যাপলের আকর্ষণীয় অ‍্যান্ডোর্সমেন্ট।

একাত্তর/এসি
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
আমেরিকা-মেক্সিকো-কানাডা এই তিন দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফুটবল বিশ্ব...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর