পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব

আপডেট : ১৭ মে ২০২৫, ১২:৪৬ পিএম

পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো হয়ে ফুটে ছিল সাকিবের চোখে মুখে। 

গায়ে কালো জ্যাকেট, আর মাথায় কালো ক্যাপ, মুখ ভর্তি হাসি নিয়ে সবাইকে আশ্বস্ত করার ভাবনা থেকেই হয়তো থাম্বস আপে ইশারা করলেন অল গুড!

যে খেলায় মজে কাটিয়ে দিলেন এক জীবনের বড় একটা সময়, তাতে ফেরার খুশি যেন ততক্ষনে আলো হয়ে ঠিকরে বেরোতে শুরু করেছে সাকিবের চোখমুখ থেকে, পিএসএল খেলতে পাকিস্তানে পৌছে যাওয়া সাকিবের এমনি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তার দল লাহোর কালান্দার্স।

অসময়ের দশ ফোড়ে আটকে পড়া লাল-সবুজের জার্সিতে দুনিয়া কাঁপানো নবাবের পিএসএল উপলক্ষে ক্রিকেটে ফেরা যে তার ডুবন্ত ক্যারিয়ারের নৌকার পালে খানিকটা হলেও বয়ে এনেছে আশার এক পশলা ঝড়ো বাতা।স 

দে মিন বিজনেস-  সাকিবসহ বাকিদের নিয়ে করা কালান্দার্সের সোশ্যাল মিডিয়া ওই পোস্টের এক লাইনে, এভাবেই যেন প্লেয়ারদের লক্ষ্যে অটুট থাকার সংকল্পটা বোঝাতে চাইলো ফ্রাঞ্চাইজিটি। রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় দলের দরজা থেকে সরে যাওয়াটা মিস্টার সেভেনটিভ ফাইভের নিয়ন্ত্রণে না থাকলেও, যে ব্যাপারটা কন্ট্রোলের রিমোট তার হাতে ছিল সেই ফিটনেস আর নিজের ক্রিকেটটাতে জং পড়তে না দেওয়ার ব্যাপারটায় যে সাকিব মিনস বিজনেস; তা এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা না রেখেও  ফিজিক্যালি হালকা পাতলা ঝরঝরে থাকাটায়,বোঝা গেলো স্পষ্ট।

বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর সে দায় থেকে মুক্তি পেতে যে পরিশ্রম শুরু করেছিলেন তা দায়মুক্তির পরও না থামানোতেই হয়তো নিজেকে রাখতে পেরেছেন ক্রিকেট রেডি। যে কারণে রিশাদের বিকল্প হিসেবে ডাক পেতেই হাজির হয়েছেন পিএসএল মাতাতে কালান্দার্স শিবিরে।

এর আগেও সাকিব পিএসএল খেলেছেন পেশওয়ার জালমি আর করাচি কিংসে মত দলের হয়ে। এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে ১৩ ইনিংস ব্যাট করে রান করেছেন ১৮১, গড় প্রায় ১৭। অন্যদিকে বল হাতে ১২ ইনিংসে উইকেট তুলেছেন ৮ টি, ইকোনমি প্রায় সাড়ে ৭।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পশ্চিমাকাশে ঝুলে থাকা এই নক্ষত্র, ক্রিকেটে ফেরাটা পিএসএলের মাধ্যমে রাঙাতে পারলে তা হবে নক্ষত্রের শূন্যতায় মিলিয়ে যাওয়ার আগে, সুপারনোভা আবেগে মহাবিশ্বের প্রতিটি কোনা আলোকিত করার তাড়না। আর যদি ফেরাটা বিবর্নই হয়, তবুও সাকিবের ক্রিকেটীয় গৌরব কমবেনা একটুও, বরং যতদিন আছে ধ্রুবতারা, রাতের আকাশের সেদিকটাতে চেয়ে পাওয়া অকারণ আনন্দের উপলক্ষ্য হয়ে রইবেন। 

একাত্তর/এসি
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর