বিশ্বকাপ টিকেটের ‘অযৌক্তিক’ দামে চটেছে ভক্তরা

ফাইনালের টিকেটের দাম ১ লাখ ৪৩ হাজার ডলার!

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

ফুটবল কি শুধুই ধনকুবেরদের খেলা হয়ে যাচ্ছে? আসন্ন বিশ্বকাপ ফুটবল নিয়ে ফিফার টিকিট বাণিজ্যের যে চিত্র সামনে এসেছে, তাতে সাধারণ ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ পড়ারই কথা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ফাইনাল ম্যাচের টিকিটের দাম সাধারণের নাগালের এতটাই বাইরে চলে গেছে, বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। সোজা ফিফার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ফুটব্রলপ্রেমীরা।

মঙ্গলবার ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এবং ইউরো কনজ্যুমারস যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। তাদের দাবি, ফিফা নিজের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করে ফুটবল ভক্তদের ওপর টিকিটের ‘অযৌক্তিক ও আকাশছোঁয়া’ দাম চাপিয়ে দিচ্ছে।


পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে ওঠার জোগাড়। আগামী ১৯ জুলাইয়ের ফাইনাল ম্যাচের জন্য সবচেয়ে কম দামি টিকিটের মূল্য ধরা হয়েছে ৪,১৮৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ টাকা!)। কাতার বিশ্বকাপের ফাইনালের তুলনায় এই দাম সাত গুণেরও বেশি।

অথচ গত ইউরোর ফাইনালের টিকিটের দাম ছিল মাত্র ৯৫ ইউরোতে। ফিফা শুরুতে টিকিটের দাম ১,৪০৮ ডলার রাখার কথা বললেও বাস্তবে তা বহু আগেই ছাড়িয়ে গেছে। এমনকি শুরুতে টিকিটের সর্বনিম্ন দাম ২১ ডলার করার প্রতিশ্রুতি দিলেও এখন সাধারণ গ্রুপ পর্বের ম্যাচের টিকিটও ২০০ ডলারের নিচে মেলা ভার। অস্ট্রিয়া বনাম জর্ডানের মতো সাদামাটা ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দামও রাখা হয়েছে ৬০ ডলার।


সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে ফিফার অফিশিয়াল রিসেল সাইটে। সেখানে টিকিটের দাম যেন পাগলা ঘোড়া! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের একটি ক্যাটাগরি-থ্রি আসনের টিকিট বিক্রি হচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে।

মজার ব্যাপার হলো, এই টিকিটের আদি দাম ছিল ৩,৪৫০ ডলার; অর্থাৎ সেটি এখন ৪১ গুণ বেশি দামে বিক্রির চেষ্টা চলছে। ১০৪ ম্যাচের এই বিশাল আসরে ৪৮টি দল খেললেও সাধারণ দর্শকদের জন্য গ্যালারিতে বসে খেলা দেখা এখন বিলাসিতার পর্যায়ে চলে গেছে।


ফুটবলপ্রেমীদের দাবি, ফিফা প্রতিযোগিতামূলক বাজারের নিয়ম তোয়াক্কা না করে স্রেফ মুনাফার লোভে সাধারণ ভক্তদের আবেগের অমর্যাদা করছে। এই ‘টিকিট-কাণ্ড’ শেষ পর্যন্ত ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে আইনি বিপাকে ফেলে কি না, এখন সেটিই দেখার বিষয়।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর