কাতারের সেই ক্ষত কি শুকাতে পারবে ব্রাজিল?

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেলেসাওদের অগ্নিপরীক্ষা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

২০২২ কাতার বিশ্বকাপের সেই দুঃস্বপ্ন কি আবারও তাড়া করে ফিরছে ব্রাজিলকে? সেই কোয়ার্টার ফাইনালের পেনাল্টি শ্যুটআউটে নেইমারদের কাঁদিয়ে বিদায় করা ক্রোয়েশিয়া আবারও সামনে। মঙ্গলবার (বাংলাদেম সময় বুধবার ভোর ৬টা) অরল্যান্ডোর মাঠে যখন এই দুই দল মুখোমুখি হচ্ছে, তখন একদিকে রয়েছে ছন্দে থাকা ক্রোয়াটরা, আর অন্যদিকে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ছন্নছাড়া এক সেলেসাও বাহিনী।


কার্লো আনচেলত্তির ব্রাজিল এখন রীতিমতো ধুঁকছে। গত বৃহস্পতিবার ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে এমনিতেই ব্যাকফুটে তারা, তার ওপর ইনজুরির তালিকায় যোগ হয়েছে বড় নাম। হ্যামস্ট্রিং ইনজুরিতে ৫ সপ্তাহের জন্য ছিটকে গেছেন রাফিনহা।

স্বয়ং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের খেলা নিয়েও রয়েছে ঘোর সংশয়। ডাগআউটে বসে থাকা সাবেক বস আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সম্ভবত ভিনিকে নিয়ে ঝুঁকি না নেওয়ারই পরামর্শ দিয়েছে। ফলে এন্ড্রিক, জোয়াও পেদ্রো বা তরুণ রায়ানকে নিয়েই হয়তো সাজাতে হবে আক্রমণভাগ। রক্ষণভাগেও আলিসন বা গ্যাব্রিয়েলের অনুপস্থিতি সেলেসাওদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।


অন্যদিকে জ্লাটকো দালিচের ক্রোয়েশিয়া যেন ফুটন্ত আগ্নেয়গিরি। ইউরো ২০২৪-এর হতাশা ঝেড়ে ফেলে তারা এখন অপ্রতিরোধ্য। গত এক বছরে হারের স্বাদ পায়নি মদরিচ-পেরিসিচরা। শেষ ১০ ম্যাচের ৯টিতেই জয়! কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় নিয়ে তারা এখন মুখিয়ে আছে ইতিহাসের পাতায় নাম লেখাতে, ব্রাজিলকে ৯০ মিনিটের মধ্যেই প্রথমবার হারিয়ে দেওয়ার স্বাদ পেতে। দালিচ তার চিরচেনা ৪-৩-৩ ফর্মুলা বদলে এখন ৩-৫-২ ছকে খেলছেন, যা তাদের মাঝমাঠকে করেছে আরও জমাট।


বুড়ো হাড়ের ভেলকি দেখাতে প্রস্তুত লুকা মদরিচ। তার সাথে মাঝমাঠে দেখা যেতে পারে নতুন প্রজন্মের মায়েস্ত্রো মার্টিন বাতুরিনা ও পেতার সুচিচকে। বিশেষ নজর থাকবে ১৮ বছরের রক্ষণভাগের বিস্ময় লুকা ভুশকোভিচের ওপর, যিনি আগের ম্যাচেই গোল করে নিজের সামর্থ্য জানান দিয়েছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়া মাত্র চার ধাপ পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে তারা এখন ব্রাজিলের চেয়ে ঢের এগিয়ে। আনচেলত্তি জানেন, মঙ্গলবার যদি তার দল আবারও হোঁচট খায়, তবে ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে তাকে নিয়ে সমালোচনার ঝড় বইবে। বিশেষ করে বিদেশের মাটিতে ব্রাজিলের যাচ্ছেতাই রেকর্ড (ফ্রান্সের বিপক্ষে হারসহ) ভক্তদের মনে ভয় ধরিয়ে দিয়েছে।


ব্রাজিল কি পারবে বিশ্বকাপের সেই ক্ষতে প্রলেপ দিতে, নাকি মড্রিচ-পেরিসিচদের গতির কাছে আবারও লুটিয়ে পড়বে হলুদ-নীল জার্সি? ফুটবল বিশ্বের নজর এখন অরল্যান্ডোর সেই উত্তপ্ত সবুজ গালিচায়!

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: (৪-২-৩-১): বেন্তো, ইবানিয়েজ, ব্রেমার, পেরেইরা, কাইকি, কাসেমিরো, সান্তোস, রায়ান, জোয়াও পেদ্রো, কুনহা, এন্ড্রিক।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ: (৩-৫-২): লিভাকোভিচ, স্তানিসিচ, পনগ্রাসিচ, ভুশকোভিচ; পাসালিচ, বাতুরিনা, সুচিচ, মদরিচ, পেরিসিচ; ক্রামারিচ, বুদিলিমির।

এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর