বিশ্বকাপে স্বস্তি: ১৫ হাজার ডলারের ‘ভিসা বন্ড’ মওকুফ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:৪০ এএম

আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ উপলক্ষে ভ্রমণকারী ফুটবল ভক্তদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের জন্য অতীতে মোটা অংকের ‘ভিসা বন্ড’ বা জামানত বাধ্যতামূলক ছিল, বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের ক্ষেত্রে সেই নিয়ম শিথিল করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা রোধ করতে গত বছর থেকে ট্রাম্প প্রশাসন পর্যটকদের জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত নিরাপত্তা জামানত বা ‘ভিসা বন্ড’ প্রদানের নিয়ম চালু করেছিল। বর্তমানে বিশ্বের ৫০টি দেশ এই তালিকার অন্তর্ভুক্ত। তবে, আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে এই কঠোর নিয়ম থেকে ফুটবল ভক্তদের সাময়িক মুক্তি দেওয়া হচ্ছে।

ভিসা বন্ডের তালিকায় থাকা ৫০টি দেশের মধ্যে পাঁচ দেশ- আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোরা নামদার জানিয়েছেন, যেসব টিকিটধারী দর্শক এবং দলের সদস্যরা আগে থেকেই বিশেষ ব্যবস্থায় নিবন্ধিত হয়েছেন, তাঁদের এই মোটা অংকের জামানত দিতে হবে না।

তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি বিশেষ শর্ত ছিল। দর্শকদের ‘ফিফা পাস’ নামের সিস্টেমে ১৫ এপ্রিলের মধ্যে নিবন্ধিত হতে হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমেই বিশ্বকাপের টিকিটধারীদের দ্রুত ভিসা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মোরা নামদার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার বজায় রাখার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে বৈধ ভ্রমণকারীদের যাতায়াত সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটি মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটি নমনীয় দিক হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগে কড়া অভিবাসন আইনের কারণে বিশ্বকাপের আমেজে কিছুটা ভাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তাদের কড়াকড়ি নিয়ে অনেক পর্যটকের মনেই আতঙ্ক ছিল। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো ফিফার মাধ্যমে একটি ‘আইস ট্রুস’ বা ইমিগ্রেশন অভিযান বন্ধ রাখার চুক্তির দাবি জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যাঁদের বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস বা ভিসা রয়েছে, সেই আন্তর্জাতিক দর্শকদের চিন্তার কোনো কারণ নেই।

উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই ফুটবল মহাযজ্ঞে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৫ হাজার ডলারের বিশাল আর্থিক বোঝা কমে যাওয়ায় আইভরি কোস্ট বা সেনেগালের মতো দেশগুলো থেকে বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর