ফর্মে না থেকেও আলজেরিয়ার দলে জিদানের ছেলে!

আপডেট : ০১ জুন ২০২৬, ১০:০০ এএম

দীর্ঘ ১২ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। আর আসন্ন মহোৎসবকে সামনে রেখে রোববার আলজেরিয়ার হেড কোচ ভ্লাদিমির পেটকোভিচ ২৬ সদস্যের এক চমকপ্রদ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন।

কানাডা, মেক্সিকো ও আমেরিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের দলে সবচেয়ে বড় চমক,৩১ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার নাবিল বেনতালেবের নাটকীয় প্রত্যাবর্তন।

গত বছরের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা বেনতালেবকে দলে ফেরানো প্রসঙ্গে কোচ পেটকোভিচ বলেন, বেনতালেবকে আমরা খুব ভালো করেই চিনি। একজন মানুষ হিসেবে দলের ভেতর ইতিবাচক পরিবেশ তৈরি করার পাশাপাশি গত কয়েক মাসে ও মাঠের পারফরম্যান্সেও নিজের দারুণ ফর্ম প্রমাণ করেছে। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আলজেরিয়ার নকআউট পর্বে ওঠার ঐতিহাসিক অভিযানের অংশ ছিলেন এই মিডফিল্ডার।

বেনতালেবের পাশাপাশি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দুই তারকা ফরোয়ার্ড হুসেম আউয়ার এবং আমিনে গুইরি, চোটের কারণে চলতি বছরের শুরুতে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি তাঁরা।

আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বড় আলোচনা ছিল গোলরক্ষক পজিশন নিয়ে। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান ছিলেন আলজেরিয়ার এক নম্বর গোলরক্ষক। কিন্তু আফ্রিকা কাপ অব নেশনসে একের পর এক জঘন্য পারফরম্যান্সের পর গত এপ্রিল মাসে নিজের স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলতে গিয়ে চোয়াল ও থুতনি ভেঙে ছিটকে যান তিনি।

চোট সত্ত্বেও লুকা জিদানকে স্কোয়াডে রাখা হলেও তাঁর অফ-ফর্ম ও চোটের কারণে তৈরি হওয়া গোলকিপিং সংকট মেটাতে দলে ফেরানো হয়েছে ওসামা বেনবটকে।

৩১ বছর বয়সী বেনবট আফ্রিকা কাপ অব নেশনসে সাইডবেঞ্চে বসে থাকার ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অতীতে খেলার সুযোগ না পাওয়া নিয়ে কোচের সাথে ঝামেলায় জড়ালেও, এই মাসে তাঁর ক্লাব ইউএসএম আলজেরকে ‘আফ্রিকান কনফেডারেশন কাপ’ জেতাতে বাজিমাত করায় কোচ পেটকোভিচ নিজের রাগ ভুলে তাঁকে দলে ডাকতে বাধ্য হয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার সঙ্গী হিসেবে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং নবাগত জর্ডান। মূল মঞ্চে নামার আগে বুধবার রটারডামে ডাচদের বিপক্ষে হাই-ভোল্টেজ প্রস্তুতি ম্যাচ খেলবে আলজেরিয়া। এরপর আগামী ১০ জুন কানসাস সিটিতে বলিভিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ‘মরুর শেয়াল’ খ্যাত দলটি।

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর