ব্রাজিলকে অস্বস্তিতে রাখার একাদশ সাজাচ্ছে নরওয়ে!

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ মহারণের আগ মুহূর্তে রাইট-ব্যাক জুলিয়ান রাইরসনের চোট নিয়ে চরম নাটকীয়তা তৈরি হয়েছে নরওয়ে শিবিরে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামার আগে নরওয়ের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন সেলেসাও উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

আর মাঠের বাঁ-দিক দিয়ে ঝড় তোলা এই রিয়াল মাদ্রিদ তারকাকে আটকানোর যার মূল দায়িত্ব ছিল, সেই রাইরসন ডান পায়ের ঊরুর চোটের কারণে শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রায় শূন্য।


শনিবার ম্যাচের শেষ অফিসিয়াল অনুশীলন সেশনে রাইরসন সতীর্থদের সাথে মাঠে ফিরলেও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি। ফলে ভিনিসিয়ুসকে বোতলবন্দি করার সেই ‘মিশন ইম্পসিবল’ বা কঠিনতম দায়িত্বটি গিয়ে পড়তে পারে নরওয়ের ব্যাক-আপ ডিফেন্ডার মার্কাস পেডারসেন অথবা মূলত মিডফিল্ডার ফ্রেডরিক অরসেনাসের কাঁধে।

নরওয়ের কোচ স্টেল সোলাবাকেন অবশ্য এখনই রাইরসনকে পুরোপুরি বাতিলের খাতায় ফেলছেন না। তিনি বলেন, ও আজ অনুশীলন করেছে, তবে বাকিদের মতো পুরো ধকল নিতে পারেনি। আশার কথা হলো গত দুদিন ওর কোনো ব্যথা ছিল না। তবে শুরুর একাদশ নিয়ে আমরা এখনও নিশ্চিত নই, আমাদের হাতে আরও কিছু আকর্ষণীয় বিকল্প আছে।


ভিনিসিয়ুসকে আটকানোর ছক কষার পাশাপাশি ব্রাজিলের রক্ষণভাগকে চুরমার করতে নিজেদের আক্রমণভাগেও এক বড়সড় পরিবর্তনের আভাস দিয়েছে নরওয়েজিয়ান সংবাদমাধ্যম।

ব্রাজিলের ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করতে ১.৯৫ মিটার লম্বা ট্র্যাডিশনাল স্ট্রাইকার আলেকজান্ডার সরলথকে বসিয়ে শুরুর একাদশে সুযোগ দেয়া হতে পারে ম্যানচেস্টার সিটির চতুর ও ক্ষীপ্র ড্রিবলার অস্কার ববকে। সরলথের উচ্চতার চেয়ে অস্কার ববের গতি ও স্কিল ব্রাজিলের বিপক্ষে বেশি কার্যকর হবে বলে মনে করছেন সোলাবাকেন।

শনিবারের অনুশীলনের প্রথম কয়েক মিনিট সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল নরওয়ে দল। সেখানে অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং গোল মেশিন আর্লিং হালান্ডকে বেশ ফুরফুরে মেজাজে গা গরম করতে দেখা গেছে। তবে, ব্রাজিলকে বধ করার জন্য সোলাবাকেন যে মূল ট্যাকটিক্যাল এবং গোপন ছক সাজিয়েছেন, সেই অংশটি সাংবাদিকদের জন্য সম্পূর্ণ রুদ্ধদ্বার বা ক্লোজড-ডোর রাখা হয়েছিল।

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর