আর্জেন্টিনা দলকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিলেন মেসি!

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

গেলো দশকের রাজকীয় ফর্ম ধরে রেখে ২০২৬ বিশ্বকাপেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের ১০ জনের লড়াকু দলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানের নাটকীয় জয়ের পর এবার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ঐতিহাসিক জয়ের পর আলবিসেলেস্তেদের এই অবিশ্বাস্য ও টানা সাফল্যকে সরাসরি ‘অস্বাভাবিক’ বলে অ্যাখ্যা দিয়েছেন স্বয়ং কাপ্তান মেসি! তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন থেকে মাত্র দুই ধাপ দূরে।


ম্যাচ শেষে ‘ইএসপিএন আর্জেন্টিনা’-র সাথে কথা বলার সময় মেসি বেশ চনমনে মেজাজে তাঁর মনের ঝাঁঝালো ভাব প্রকাশ করেন। বিশ্বজয়ের পর দলের ক্ষুধা ও ধারাবাহিকতা ধরে রাখা যে কতটা কঠিন, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, আমাদের দেশের মানুষ যেভাবে এই মুহূর্তগুলো উদযাপন করছে, তা সত্যিই দারুণ। এই দলটা মানুষকে এমন কিছু জিনিসে অভ্যস্ত করে তুলেছে যা মোটেও স্বাভাবিক নয়! একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর, সম্ভাব্য সব কিছু জেতার পর, আবারও সেই একই খিদে নিয়ে লড়াই করা, শীর্ষ চারে থাকা এবং আরেকটি সেমিফাইনাল খেলা, এগুলো মোটেও স্বাভাবিক ঘটনা নয়। আর এই কারণেই এই সাফল্যকে আমাদের মনভরে উপভোগ করতে হবে।


মেসি আরও যোগ করেন, ভবিষ্যতে এমন সোনালী সময় আবারও আসবে কিনা, বা কবে আসবে, তা আমরা কেউই জানি না। কাতার বিশ্বকাপের আগে আমরা দীর্ঘ সময় বিশ্বচ্যাম্পিয়ন হতে পারিনি। তাই এখন যা কিছুই অর্জিত হচ্ছে, তার প্রতিটির মূল্যায়ন করা উচিত।

শনিবারের ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে আর্জেন্টিনা প্রথমে লিড নিলেও ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড। যখনই মনে হচ্ছিল সুইসরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, ঠিক তখনই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় এক মহানাটকীয় ‘ভিএআর’ সিদ্ধান্ত!


সুইস তারকা ব্রিল এমবোলোর একটি ফাউলের আবেদন ভিএআর রিভিউতে উল্টো পেনাল্টি বা ফাউলের বদলে ‘ডাইভিং’ বা অভিনয়ের অপরাধ হিসেবে প্রমাণিত হয়। রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখিয়ে মাঠ ছাড়া করলে ম্যাচ থেকে ছিটকে যায় সুইজারল্যান্ড।

ম্যাচের এই কঠিন লড়াই নিয়ে মেসি বলেন, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। প্রথমার্ধে লিড নিলেও ওরা আমাদের বোতলবন্দী করে ফেলেছিল। আমরা আমাদের স্বাভাবিক পাসিং গেম খেলতে পারছিলাম না এবং বল পজেশন ধরে রাখতে না পেরে ডিফেন্সে বড্ড বেশি নিচে নেমে গিয়েছিলাম। ওদের লাল কার্ডটি পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দিলেও শেষ পর্যন্ত জয় পাওয়াটা মোটেও সহজ ছিল না। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের এক চোখধাঁধানো রকেট শট এবং লাউতারো মার্টিনেজের ফিনিশিং গোল আর্জেন্টিনাকে উল্লাসে ভাসিয়ে শেষ চারে নিয়ে যায়।


আগামী বুধবার আটলান্টার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড, যে দলটির বিরুদ্ধে ক্যারিয়ারে এর আগে আন্তর্জাতিক মঞ্চে কখনোই খেলেননি লিওনেল মেসি! তবে মেসি না খেললেও এই দুই দেশের ফুটবলীয় শত্রুতার ইতিহাস বড্ড পুরনো ও অম্লমধুর। বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক 'হ্যান্ড অব গড' গোল এবং এরপর ফুটবল ইতিহাসের সেরা একক গোলটির স্মৃতি আজও দু'দেশের সমর্থকদের মনে তরতাজা।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই মেগা ফাইট এবং ম্যারাডোনার স্মৃতি নিয়ে মেসির ‘সসি’ মন্তব্য, ১৯৮৬ সালের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচের যা কিছু আমি দেখেছি বা মনে রেখেছি, তা শুধুই বিভিন্ন ভিডিও আর ছবি থেকে; যা আমরা আর্জেন্টাইনরা প্রতিনিয়ত দেখি এবং নতুন করে বাঁচি। তবে এই দলটা প্রতিপক্ষ কে, তা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু নিজেদের ফুটবল খেলতেই অভ্যস্ত।


মেসি তাঁর ভেতরের উত্তেজনা প্রকাশ করে আরও বলেন, অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলাটা স্পেশাল, কারণ ওরা বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি। আর, পরাশক্তিদের বিরুদ্ধে লড়াই সবসময়ই অন্যরকম রোমাঞ্চ নিয়ে আসে। ব্যক্তিগতভাবে এটিই হতে যাচ্ছে ওদের বিরুদ্ধে আমার প্রথম ম্যাচ! আমি ফুটবল বিশ্বের প্রায় সবার বিরুদ্ধে খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা বাকি ছিল, তাই আমার জন্য ম্যাচটি ভীষণ আনন্দের। আমরা ম্যাচটিকে একটি বিশ্বকাপের সেমিফাইনাল হিসেবেই দেখছি এবং সেমিতে নিজেদের সেরাটা দিয়ে আবার লড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামব।

দেখার বিষয়, আটলান্টার মাঠে মেসির এই প্রথম ইংল্যান্ড বধের মিশন সফল হয়, নাকি থ্রি-লায়ন্সরা সেই প্রতিশোধ নিয়ে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার কাপ নেওয়ার স্বপ্ন চুরমার করে দেয়!

একাত্তর/এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর