রদ্রির পিঠে সফল অস্ত্রোপচার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

উত্তর আমেরিকায় স্পেনকে বিশ্বকাপ ট্রফি জেতানোর রেশ কাটতে না কাটতেই সোজা অস্ত্রোপচার টেবিলে ম্যানচেস্টার সিটির কাণ্ডারি রদ্রি! দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগতে থাকা ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের পিঠে একটি সফল অস্ত্রোপচার হয়েছে বলে নিশ্চিত করেছে ম্যান সিটি।

তবে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না, সুতরাং বড় কোনো মেয়াদের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার ভয় আপাতত নেই।

তবে চোটের চেয়েও ফুটবলপাড়ায় এখন বেশি উত্তাপ ছড়াচ্ছে রদ্রির ভবিষ্যৎ দলবদল নিয়ে! ম্যান সিটির সাথে তাঁর চুক্তির মাত্র শেষ ১২ মাস বাকি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে পেতে ওঁৎ পেতে বসে আছে রিয়াল মাদ্রিদ। সিটি কর্তৃপক্ষ তাঁকে লোভনীয় নতুন চুক্তির প্রস্তাব দিলেও রদ্রি এখনও তাতে সই করেননি, যা লস ব্ল্যাঙ্কোসদের আশা আরও বাড়িয়ে দিয়েছে।


রদ্রির এই দলবদল গুঞ্জন নিয়ে ম্যানচেস্টার সিটির নতুন ম্যানেজার এনজো মারেস্কা অবশ্য একহাত নিয়েছেন। অস্ত্রোপচারের আগেই জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রথম কথা হলো, বড় খেলোয়াড়দের ঘিরে সবসময়ই গুঞ্জন থাকবে। এটা নিয়ে আমি একদমই চিন্তিত নই, কারণ তারা বিশ্বকাপ জিতেছে এবং সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্বের যে কোনো ম্যানেজারই রদ্রিকে নিজের দলে চাইবে। তবে আপাতত সোমবার তাঁর সার্জারি হয়েছে, এরপর তাঁর ছুটি, বিশ্রাম ও পুনর্বাসন দরকার। তারপর সে আমাদের সাথেই যোগ দেবে।

সিটি এক অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করেছে, ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে রদ্রির পিঠের একটি ছোট অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন, তবে চোট থেকে মুক্তি পেতে এই প্রক্রিয়াটি করা হয়েছে এবং তিনি এখন স্বল্পমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

এআরএস
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর