মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় হামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার রাত ১২টার মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অন্যদিকে, শুক্রবার রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কেন্দুয়া গ্রামীণ ব্যাংক শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/কেএম
মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের...
মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেয়ার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টা ৫ মিনিটের দিকে মেহেরপুর সরকারি কলেজ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দুদিন পর অবশেষে চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলন। রোববার ভোরে সম্মেলনের দুই সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।
দক্ষিণ নাইজেরিয়ার বায়লেসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গেলো শুক্রবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর শনিবার উদ্ধার অভিযান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর