ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক ভিনিসিয়ুসের, সময় নিলেন মাত্র ২১ মিনিট

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২১ মিনিটের মধ্যে তিনটি গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই তারকা। এস্তেভাও উইলিয়ান ও এন্দ্রিকের গোলে ম্যাচের ৫৬ মিনিটে ব্রাজিলের গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

ম্যাচের ৩১ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন এন্দ্রিক। এরপর ৫১ মিনিটে পঞ্চম গোলটি করেন এস্তেভাও উইলিয়ান। প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা গড়িয়েছে ৫৬ মিনিটে। ব্রাজিল এগিয়ে রয়েছে পাঁচ গোলে।

ব্রাজিলের হয়ে এর আগে কোনো ম্যাচে তিন গোল করতে পারেননি ভিনিসিয়ুস। সিঙ্গাপুরের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে তার দুই গোলের পরও ৩-২ ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ সালে ব্রাজিলের এটাই শেষ ম্যাচ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্সে স্বস্তি ফিরেছে দলটিতে। তার হ্যাটট্রিকের সঙ্গে এন্দ্রিক ও এস্তেভাওর গোলে বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।

একাত্তর/কেআই
স্ট্যামফোর্ড ব্রিজের তপ্ত আবহে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে চেলসির ৩-১ ব্যবধানের চোখধাঁধানো জয় ও মরগান রজার্সের অভিষেকেই গোল করার রোমাঞ্চ অনেকটাই ম্লান হয়ে গেছে আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেসকে...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উসমান দেম্বেলে যে টর্নেডো হ্যাটট্রিক করেছেন, তা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। বর্তমান ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড...
আইস হকের দেশে এবার ফুটবলের সুনামি! ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে উৎসবের নগরীতে পরিণত হলো কানাডা। বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছে...
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করা, দেশটিকে খণ্ড-বিখণ্ড করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন...
বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব এবং বরেণ্য ইসলামি চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রবীণ...
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক অমানবিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। জীবন্ত কবর দেয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত ১০...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর