মাটি চাপা দেয়ার ২৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক অমানবিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। জীবন্ত কবর দেয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত ১০ নভেম্বর লেক্সিংটন কাউন্টির একটি বনাঞ্চলে কুকুর রাখার খাঁচার (ডগ ক্রেট) ভেতরে তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে মাটির নিচে চাপা দেয়া হয়েছিল। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির নাম কোয়া শার্প, যার প্রথম জন্মদিন হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে।

মাটির নিচ থেকে শিশুটির ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেয়ে গোয়েন্দারা অত্যন্ত দ্রুত ও সতর্কতার সঙ্গে মাটি খুঁড়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। শিশুটিকে জীবিত দেখে উদ্ধারকর্মীরাও বিস্মিত হয়ে পড়েন। এই নৃশংস ঘটনায় শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, শিশুর প্রতি বেআইনি আচরণ, অভিভাবকত্বে হস্তক্ষেপ এবং অনধিকার প্রবেশের গুরুতর অভিযোগ আনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশু কোয়া শার্প এখন সুস্থ হয়ে উঠছে। ১৩ নভেম্বর নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে মিডিয়ার মুখোমুখি হন শিশুটির মা ডেজারে শার্প।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডেজারে শার্প বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এমন ঘটনা কেবল সিনেমা বা টিভিতেই দেখা যায়। আমার ছেলের সঙ্গে এমনটা ঘটতে পারে, তা আমি কল্পনাও করিনি। সাবেক প্রেমিক মাইকেল কোমারের প্রসঙ্গে তিনি বলেন, সে যে এতটা নিচে নামতে পারে, তা আমার ধারণায় ছিল না।

আদালতের নথিপত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাইকেল কোমার দীর্ঘদিন ধরে মদ্যপান এবং সিজোফ্রেনিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি নিয়মিত ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন এবং সাবেক প্রেমিকা ও সন্তানের কাছ থেকে আলাদা থাকার হতাশায় ভুগছিলেন।

গত ডিসেম্বরে কোয়ার জন্মের পর চলতি বছরের মে মাসে পারিবারিক কলহের জেরে কোমারের বিরুদ্ধে সহিংসতার মামলা হয় এবং তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে কোমার জেল থেকে বের হয়ে মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। ডেজারে শার্প দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, এই খবর জানার পর থেকেই কোমারের মধ্যে তীব্র ঈর্ষা ও অস্থিরতা তৈরি হয়।

৯ নভেম্বর সপ্তাহান্তের সাক্ষাৎ শেষে কোয়াকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও কোমার তা করেননি। ওই দিন সকালে তিনি তাঁর বাবা জন কোমারকে ফোন করে থাকার জায়গা চান এবং নাতিসহ নিজের গ্রামের বাড়িতে চলে যান। বিকেলে শেরিফের দপ্তর থেকে ফোন পেয়ে জন কোমার জানতে পারেন তাঁর ছেলে ও নাতি নিখোঁজ। সেদিন রাতেই পুলিশ মদ্যপ অবস্থায় মাইকেল কোমারকে আটক করে। পুলিশের ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদে কোমারের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি।

সিসিটিভি ফুটেজ ও সময়ের হিসাব মিলিয়ে গোয়েন্দারা জন কোমারের বাড়ির পাশের বনাঞ্চলে তল্লাশি শুরু করেন। ১০ নভেম্বর একটি জায়গায় আলগা মাটি দেখে প্রশিক্ষিত কুকুর সংকেত দিলে উদ্ধারকারীরা খননকাজ চালান এবং মাটির নিচ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। কপালে সামান্য আঁচড় ছাড়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় শিশুটি। হাসপাতালে সন্তানকে ফিরে পাওয়ার পর ডেজারে শার্প স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, আমি ভীষণ ক্লান্ত, কিন্তু সে যে বেঁচে আছে এটাই আমার সবচেয়ে বড় শান্তি।

একাত্তর/এআরএস
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করা, দেশটিকে খণ্ড-বিখণ্ড করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন...
বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় পুরো বিশ্ব! চলতি সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবারের মতো মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের তিন...
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে...
ইউক্রেন ও ইরানের যুদ্ধ থেকে শুরু করে পরমাণু অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক সংকট নিয়ে আগামী সপ্তাহে এক টেবিলে বসতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করা, দেশটিকে খণ্ড-বিখণ্ড করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন...
বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব এবং বরেণ্য ইসলামি চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রবীণ...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২১ মিনিটের মধ্যে তিনটি গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর