বদলি হওয়ার পর ক্ষোভ নিয়ে মুখ খুললেন ভিনি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

সিঙ্গাপুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। হলুদ জার্সিতে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক পেয়ে আনন্দে ভাসার কথা থাকলেও, মাঠ ছাড়ার সময় তাঁর মুখভঙ্গি ছিল বেশ থমথমে। ম্যাচের ঠিক এক ঘণ্টা পর কোচ তাঁকে তুলে নিলে প্রকাশ্যে নিজের বিরক্তি ও অসন্তোষ লুকিয়ে রাখেননি এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু কেন এত ক্ষোভ? ম্যাচ শেষে নিজেই সেই রহস্য ফাঁস করলেন ভিনিসিয়াস!

সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেলেসাওরা। ব্রুনো গুইমারায়ের দুর্দান্ত এক পাস থেকে ম্যাচের নবম মিনিটে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস। এরপর একে একে এন্ড্রিক ও এস্তেভাওয়ের সহায়তায় সহজ ফিনিশিংয়ে ২১ মিনিটের মধ্যেই নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর আগে ২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ভিনিসিউস ব্রাজিল জার্সিতে তিনটি জোড়া গোলের দেখা পেলেও হ্যাটট্রিকের স্বাদ পাননি। কিছুদিন আগেই জাপানের কাছে ৩-২ ব্যবধানে হারের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।


ম্যাচে নিজের চতুর্থ গোলের সুযোগ তৈরি করেছিলেন এবং একটি গোল বাতিলও হয়েছিল। কিন্তু ৬১ মিনিটের মাথায় কোচ তাঁকে তুলে নিয়ে অ্যালানকে মাঠে নামালে মেজাজ হারিয়ে ফেলেন ভিনিসিয়াস। ক্যামেরার সামনে স্পষ্ট দেখা যায় তাঁর বিরক্তি।

ম্যাচ শেষে নিজের সেই ক্ষোভের বিষয়ে ভিনিসিয়াস খোলামেলা বলেন, আমাদের মধ্যে কথা হয়েছিল যে আমি আরও ১৫ থেকে ২০ মিনিট বেশি খেলব। আমি সব সময়ই মাঠে আরও বেশি গোল করতে চাই। সতীর্থদের সুযোগ দেওয়ার বিষয়টি মেনে নিয়েও তিনি যোগ করেন, আমি বুঝি দলের অন্য খেলোয়াড়দেরও, যেমন অ্যালানের মাঠে নামার প্রয়োজন ছিল। আমি আরও গোল করতে পারতাম, তবে দলের এই বড় জয়ে আমি ভীষণ খুশি। আশা করি, এটি আমার বহু হ্যাটট্রিকের প্রথম সূচনা মাত্র।

সিঙ্গাপুরের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ভিনিসিয়াস বলেন, “আমরা জানতাম প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক নিম্নমানের, কিন্তু নিজেদের কাজটা আমাদেরই সহজ করতে হতো। এই সময়টা মূলত প্রস্তুতি ও দল ঝালিয়ে নেওয়ার। কোচ সেটাই করেছেন, সবাইকে খেলিয়ে দেখে নিয়েছেন। সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব আসছে, এখন আমাদের চূড়ান্ত স্কোয়াড গুছিয়ে নিতে হবে।”

উল্লেখ্য, ভিনিসিয়াসের হ্যাটট্রিকের পর এন্দ্রিক, এস্তেভাও ও রায়ানের গোলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল। শেষ মুহূর্তে প্রতিপক্ষের রাউল সুহাইমির আত্মঘাতী গোলে ৭-০ ব্যবধানের একচেটিয়া জয় নিয়ে মাঠ ছাড়েন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

একাত্তর/এআরএস
ব্রাজিলের ফুটবল অঙ্গনে এখন মাঠের খেলার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই! গত সপ্তাহে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির ওপর রীতিমতো চড়াও হয়েছিলেন ব্রাজিলের...
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রাতে ফুটবল বিশ্ব দেখল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির অবিশ্বাস্য গোলোৎসব! মঙ্গলবার রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমে একই ব্যবধানে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে...
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
সিঙ্গাপুরের প্রীতি ম্যাচটি যে এমন এক নাটকীয় ও উত্তেজনাকর পরিণতির দিকে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। দুর্দান্ত কামব্যাক করেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের...
চলমান শ্রমিক অসন্তোষ ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সরকারদলীয় সংসদীয় দলের সভা শুরু হয়েছে।
ব্রাজিলের ফুটবল অঙ্গনে এখন মাঠের খেলার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই! গত সপ্তাহে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির ওপর রীতিমতো চড়াও হয়েছিলেন ব্রাজিলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর