ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল, দুই হাজার ৫৪ পিস ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুই হাজার ৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

একাত্তর/কেআই
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরকসদৃশ সামগ্রী ও...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দাবি, ‘পার্ম’ নামের এই সাবমেরিনটিই দেশটির প্রথম পারমাণবিক সাবমেরিন, যা জিরকন...
প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। শনিবার (২৮ নভেম্বর) কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল। এর মধ্য...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলির মুখে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর