বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কী? 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১১ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৪০২)। দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (স্কোর ৩০৪) যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২৭৭), চতুর্থ স্থানে আরব আমিরাত (১৬৮) এবং পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৬৬)।

ছবি: সংগৃহীত

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

একাত্তর/কেআই
জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। আজ বায়ুদূষণের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর...
ঢাকা মহানগরীতে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান। আর এতে রাজধানীর পাঁচ ভাগের এক ভাগ ভবন ধ্বংস হয়ে যেতে পারে...
বায়ুদূষণ রোধে রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস সরাতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলির মুখে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ এক হাজার ৫৫৪ টাকা ছাড়িয়ে...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনে থাকা কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর