ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলির মুখে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির মহাকাশ বাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, হেনগাম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে ইরানের আকাশসীমার কাছে এসেছিল মার্কিন যুদ্ধবিমানটি। নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেওয়া এবং আকাশপথে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল বিমানটি। এ সময় আইআরজিসির মহাকাশ বাহিনীর একটি আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত কৌশলগতভাবে গতিপথ পরিবর্তন করে বিমানটি ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট লঙ্ঘনকারী এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। মার্কিন যুদ্ধবিমান আবারও ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে বা এ ধরনের লঙ্ঘন অব্যাহত রাখলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে কঠোর জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমানের পরিণতি আগে হামলার শিকার হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও চালকবিহীন আকাশযানের মতো হতে পারে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

একাত্তর/কেআই
হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন করে চলাচলের সময় নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এর...
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। 
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও প্রস্তুত রয়েছে এবং শত্রুকে বড় ধরনের পিছু হটতে বাধ্য করতে সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল, দুই হাজার...
বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১১ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ এক হাজার ৫৫৪ টাকা ছাড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর