ইরানের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে: কোচ ঘালেনোই

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

মাঠের লড়াইয়ে ভিএআর ট্র্যাজেডির পর এবার মাঠের বাইরের নোংরা রাজনীতি ও ভ্রমণ বিধিনিষেধ নিয়ে আমেরিকার ওপর ক্ষোভে ফেটে পড়লেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। গত শুক্রবার সিয়াটলে মিশরের সাথে ১-১ গোলে ড্র করার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক আচরণের তীব্র সমালোচনা করেন তিনি। ভূরাজনৈতিক উত্তেজনার জের ধরে ওয়াশিংটন ইরানের ফুটবলারদের ওপর এতটাই কঠিন কড়াকড়ি আরোপ করেছে যে, গ্রুপ পর্বের ৩টি ম্যাচ খেলার জন্য ইরান দলকে প্রতিবার মেক্সিকো থেকে আমেরিকায় যাতায়াত বা ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করতে হয়েছে!

ম্যাচ শেষে ক্ষুব্ধ ঘালেনোই সাংবাদিকদের বলেন, আয়োজক দেশ (আমেরিকা) আমাদের সাথে চরম অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করেছে। তারা যদি আমাদের ম্যাচের দুই সপ্তাহ আগে আমেরিকায় আসার অনুমতি দিত, তাহলে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে আরও অনেক ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারতাম। কিন্তু মার্কিন প্রশাসন আমাদের সেই ন্যয্যতা থেকে সম্পূর্ণ বঞ্চিত করেছে।

আমেরিকা ও তেহরানের মধ্যকার দীর্ঘ চার মাসের যুদ্ধকালীন চরম উত্তেজনার আঁচ এসে পড়েছে এই ২০২৬ বিশ্বকাপেও। গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কিত বয়ানে বলেছিলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে এলে তাদের স্বাগত, তবে ম্যাচ শেষ হওয়ার পর নিরাপত্তার স্বার্থেই তাদের আমেরিকার মাটিতে অবস্থান করা উচিত হবে না!

আর এই অলিখিত ফরমানের কারণে ম্যাচ শেষ হতেই তড়িঘড়ি করে ইরান দলকে প্লেনে চড়ে মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হয়েছে, যা খেলোয়াড়দের চোট থেকে রিকভারি করার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। শুক্রবারের ম্যাচের আগে অনেক কাঠখড় পুড়িয়ে মাত্র দুই দিন আগে সিয়াটলে আসার অনুমতি পেয়েছিল পার্সিয়ানরা।

ম্যাচের শেষ মুহূর্তে সোজা খলিলজাদেহের গোলটি ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া নিয়ে আফসোস করে ইরান কোচ বলেন, আমি আগে ভাবতাম আমরা শুধু রাজনৈতিকভাবেই অত্যাচারিত ও নিপীড়িত এক দল। কিন্তু এই তিনটি ম্যাচ খেলার পর বুঝলাম, আমাদের ভাগ্যটাও চরম কুফা! আমাদের কপালও আমাদের সাথে নিষ্ঠুর খেলা খেলছে। আমি ফিফার কাছে জোরালো দাবি জানাচ্ছি, ভবিষ্যতে কোনো বিশ্বকাপের আয়োজক দেশ যেন কোনো দলের সাথে এমন অমানবিক আচরণ করার সাহস না পায়।

ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ডের চেয়ে সমীকরণে এগিয়ে থাকা ইরান দল এখন মেক্সিকোর ক্যাম্পে বসে চাতক পাখির মতো শনি-রবির বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে আছে।

ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ ৩২-এ পা রাখার স্বপ্ন নিয়ে ঘালেনোই বলেন, ছেলেরা একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে এখানে খেলতে এসেছে। যদি আল্লাহর ইচ্ছায় আমরা পরের রাউন্ডে যেতে পারি, তবে ওদের মানসিক শান্তির জন্য আমি পুরো একদিনের ছুটি দেব; হয়তো সমুদ্র সৈকতে গিয়ে সবাই একটু চিল করবে!

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
বার্সেলোনায় থাকার সময় যাঁর পরিচয় ছিল ‘ইনজুরি-প্রোন’ (সহজেই চোটে পড়া) আর খামখেয়ালী এক শৃঙ্খলহীন খেলোয়াড়, সেই উসমান দেম্বেলে গেলো বছর স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ফুটবলের...
নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উসমান দেম্বেলে যে টর্নেডো হ্যাটট্রিক করেছেন, তা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। বর্তমান ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড...
‘লিও বদলি হিসেবে খেলবে’ জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির এই একটি মাত্র বাক্য ওলটপালট করে দিয়েছে গত ২০ বছরের এক অনন্য মহাকাব্যিক রেকর্ড। রোববার সকালে জর্ডানের বিপক্ষে যখন...
গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে রোববার সকাল ৮টায় ডালাসের মাঠে জে-গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের...
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
বার্সেলোনায় থাকার সময় যাঁর পরিচয় ছিল ‘ইনজুরি-প্রোন’ (সহজেই চোটে পড়া) আর খামখেয়ালী এক শৃঙ্খলহীন খেলোয়াড়, সেই উসমান দেম্বেলে গেলো বছর স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ফুটবলের...
নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উসমান দেম্বেলে যে টর্নেডো হ্যাটট্রিক করেছেন, তা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। বর্তমান ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড...
‘লিও বদলি হিসেবে খেলবে’ জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির এই একটি মাত্র বাক্য ওলটপালট করে দিয়েছে গত ২০ বছরের এক অনন্য মহাকাব্যিক রেকর্ড। রোববার সকালে জর্ডানের বিপক্ষে যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর