মার্শেই-লেভস্কি ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ১১

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

ইউরোপা লিগে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই ও বুলগেরিয়ার লেভস্কি সোফিয়ার ম্যাচ ঘিরে গ্যালারিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। তাঁদের সবাই বুলগেরিয়ার নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্রান্সের মার্শেইয়ের স্তাদ ভেলোদ্রোমে ম্যাচ শুরুর আগে এ ঘটনা ঘটে। গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি বস্তু ও অগ্নিসংযোগকারী ফ্লেয়ার নিক্ষেপের ঘটনা ঘটে। 

ম্যাচ শুরুর প্রায় ১০ মিনিট আগে মার্শেইয়ের কয়েক শ সমর্থক নিজেদের নির্ধারিত গ্যালারি ছেড়ে লেভস্কি সোফিয়ার সমর্থকদের অংশে প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০০ বুলগেরীয় সমর্থক ছিলেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন সমর্থকের মুখ ঢাকা ছিল।

মার্শেই পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচজন চোখে আঘাত, মাথায় আঘাত ও কাঁধের হাড় সরে যাওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ছয়জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

ঘটনার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বুলগেরিয়ার প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। মাখোঁ এ ধরনের সহিংসতাকে খেলাধুলার পরিপন্থী উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ইয়োতোভা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেভস্কি সোফিয়ার কোচ হুলিও ভেলাসকেস। মার্শেই কর্তৃপক্ষও ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে বলে জানিয়েছে।

সংঘর্ষের কারণে উত্তেজনা ছড়ালেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। শেষ পর্যন্ত আমিনে গুইরির পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় মার্শেই।

তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

একাত্তর/কেএম
ইউরোপা লিগে টুলুজের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। টুলুজকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মাদ সালার দল।
ইউরোপা লিগে রোমাকে টাই ব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে নিজেদের শিরোপার ধারাবাহিকতা ধরে রাখলো সেভিয়া। এ নিয়ে সাতবারের ফাইনালে কোনো দলই সেভিয়াকে হারাতে পারেনি। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার...
ইউরোপা লিগে আজ রাতে সেমিফাইনালে ওঠার লড়াই। কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে সেভিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।শেষ আটের প্রথম দেখায় ২-২ গোলে ড্র হয়...
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের...
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা থেকে অন্তত আট থেকে দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী দল বার্তা সংস্থা এএফপিকে এই...
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর