১২ ডিসেম্বর ফাইভ-জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৫ পিএম

বিজয়ের মাসে বাংলাদেশ স্পর্শ করছে আরেক মাইলফলক। গড়ছে আরেকটি ইতিহাস। আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ প্রবেশ করবে পঞ্চম প্রজন্মের সুপার ফাস্ট ইন্টারনেট জগতে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলছেন, ফাইভ-জি সেবার মাধ্যমে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের প্রযুক্তির ৩২৪ বছরের ব্যবধান নেমে আসবে এক বছরে। প্রথমে রাজধানীর সাতটি পয়েন্টে মিলবে সুপার ফাস্ট ইন্টারনেট।  

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি দেশে চালু হয় ফোরজি। এই ইন্টারনেটের বর্তমান গতি সেকেন্ডে ১৬ মেগাবাইট। ফাইভ-জি'তে সেটি বেড়ে যাবে অন্তত ২০ গুন। 

ফাইভ-জি'তে প্রতি সেকেন্ডে ইন্টারনেটের গতি ঠেকবে সর্বোচ্চ ২০ গিগাবাইট পর্যন্ত। ভিডিও কলে কথাবার্তায় আগে যেখানে ৩০ মিলিসেকেন্ড দেরী হত, ফাইভ-জিতে সেটা কমে আসবে পাঁচ মিলিসেকেন্ডে।

একটি ফাইভ-জি মডেমেই যুক্ত হবে বাসার টিভি-ফ্রিজ-এসি-কম্পিউটারসহ নানান মেশিন। হাজার মাইল দুরে বসেই চিকিৎসক অপারেশন করতে পারবেন রোগীকে। এভাবে কৃষি-শিক্ষা-স্বাস্থ্য-গেমিং সব খাতেই আসবে আমূল পরিবর্তন।

বাংলাদেশের জন্য ফাইভ-জি নেটওয়ার্কের আধুনিক সংস্করণ প্রস্তুত করেছে হুয়াওয়ে। বৈশ্বিক অভিজ্ঞতা আর ১১ বছরের বিনিয়োগ নিয়ে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি, জানালেন হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান।

আরও পড়ুন: পাঁচজন বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

আর অপারেটর হিসেবে এই গুরুদায়িত্ব সামলাচ্ছে টেলিটক। এরইমধ্যে এলাকা নির্দিষ্ট হয়েছে। 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন জানান, ফাইভ-জি'র আওতায় বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় ও ধানমন্ডি ৩২ নম্বর চূড়ান্ত হয়েছে। এর সাথে যুক্ত হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও টুঙ্গিপাড়া। ধাপে ধাপে যোগ হবে সারাদেশের আরও এলাকা।

তবে, ফাইভ-জি ব্যবহারের হ্যান্ডসেট কিংবা মডেমের দাম কেমন হবে? টেলিযোগাযোগ মন্ত্রী জানাচ্ছেন, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার নাগালেই থাকবে দেশে তৈরি এই ডিভাইস।

আপাতত পরীক্ষামূলক পর্ব। সামনের বছরের মার্চে হবে ফাইভ-জি তরঙ্গ নিলাম। তখন সব অপারেটরই এই সেবা দেয়ার সুযোগ পাবেন। 


একাত্তর/এসজে

প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। পূর্ণগ্রাস এ চন্দ্রগ্রহণ আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে। গ্রহণটি শুরু হবে রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে এবং চলবে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর...
দেশে গেল ১৫ বছরে কেবল প্রযুক্তিখাতেই তৈরি হয়েছে লাখো উদ্যোক্তা। কিন্তু বাস্তবতা হলো, এসবের অনেকগুলো থমকে গেছে অর্থাভাবসহ নানা কারণে।
কর অব্যাহতি দিলে তথ্য-প্রযুক্তিখাত দেশের জন্য ‘সোনার ডিম পাড়া হাঁস’ হতে পারে বলে মনে করেন, বেসিস নির্বাচনের টিম সাকসেস প্যানেলের প্রার্থী মোস্তাফা রফিকুল ইসলাম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর