রাশিয়া থেকে উঠবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৬ পিএম

মহাকাশে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রুশ প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইটটির নির্মাণ পর্ব শুরু হচ্ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় বিএসসিএলের কার্যালয়ে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এর আগে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছিল ২০১৮ সালের ১২ মে। তৈরি করেছিল ফরাসি কোম্পানি, আর উৎক্ষেপণ হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে।

বিএসসিএল চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. শাহজাহান মাহমুদ এবং গ্লাভকসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।

স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জব্বার বলেন, সাড়ে তিন বছরের মাথায় দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ‘নতুন মাইলফলক’। 

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে টেলিযোগাযোগ খাতে তিনটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন, ফাইভ-জি চালু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ।

আরও পড়ুন: আরো দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেন্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি। এছাড়া রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভকসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন অনলাইনে সংযুক্ত ছিলেন।


একাত্তর/এসি

কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট নানা বিড়ম্বনায় পড়ে দেশের অনেক গ্রাহক বলছেন মোবাইল ফোন সেবা আসলে এগোয়নি বরং পিছিয়েছে। তবে তা মানতে নারাজ সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তার মতে, সারাদেশ মোবাইল...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, দেশের মোবাইল অপারেটরদের কাছে ১৩ হাজার ৬৮ কোটি ২৫ লাখ ৯৩৪ টাকা সরকারের পাওনা রয়েছে।মঙ্গলবার (৭ জুন) জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর