মোবাইল অপারেটরদের কাছে পাওনা ১৩ হাজার কোটি

আপডেট : ০৭ জুন ২০২২, ০৭:২৮ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, দেশের মোবাইল অপারেটরদের কাছে ১৩ হাজার ৬৮ কোটি ২৫ লাখ ৯৩৪ টাকা সরকারের পাওনা রয়েছে।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের (বাবলা) প্রশ্নের জবাবে জাতীয় সংসদকে এ তথ্য জানান তিনি। খবর বাসসের।

মন্ত্রী বলেন, বকেয়ার মধ্যে গ্রামীণ ফোনের কাছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের কাছে বকেয়া এক হাজার ৬৩১ কোটি ১৭ লাখ টাকা।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামীণফোনের অডিট আপত্তির টাকার পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। এর মধ্যে পরিশোধ করেছে ২ হাজার কোটি টাকা। বর্তমানে বকেয়ার পরিমাণ ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা।

তিনি জানান, রবি আজিয়াটার অডিট আপত্তি ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। এর মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। তাদের বকেয়া ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা।

মন্ত্রী জানান, প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা। টেলিটকের কাছে বকেয়া এক হাজার ৬৩১ কোটি ১৭ লাখ টাকা। টেলিটকের বকেয়ার মধ্যে ৩জি স্পেকটার্ম অ্যাসাইনমেন্ট ফি বাবদ এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা ইক্যুইটিতে কনভার্সনের ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনও নির্দেশনা পাওয়া যায়নি।

তিনি বলেন, গ্রামীণ, রবি ও সিটিসেলের বকেয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন: দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার জানান, ২০১২ সালে দেশে মোবাইল গ্রাহক ছিল ৮ কোটি ৬৬ লাখ। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ। ওই সময় দেশে ৩জি ও ৪জি সেবা ছিল না। বর্তমানে ৩জি গ্রাহক ৩ কোটি ১৯ লাখ এবং ৪জি ৭ কোটি ৫৪ লাখ।

মন্ত্রী আরো জানান, ২০১২ সালে ইন্টারনেট গ্রাহক ছিল ২ কোটি ৮৯ লাখ। এখন (২০২২) সেটা বেড়ে হয়েছে ১২ কোটি ৪২ লাখ। ২০১২ সালে দেশে টেলিডেনসিটি ছিল ৬০ দশমিক ৯ শতাংশ, এখন টেলিডেনসিটি ১০৫ দশমিক ৮৫ শতাংশ। ইন্টারনেট ডেনসিটি ছিল ১৯ দশমিক ৯৯ শতাংশ। এখন সেটা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৫৭ শতাংশ।


একাত্তর/আরএ

সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। আগে কেনা মোবাইলের অব্যবহৃত ইন্টারনেট ডেটার কি হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে, এক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলো আশার আলো...
কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট নানা বিড়ম্বনায় পড়ে দেশের অনেক গ্রাহক বলছেন মোবাইল ফোন সেবা আসলে এগোয়নি বরং পিছিয়েছে। তবে তা মানতে নারাজ সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তার মতে, সারাদেশ মোবাইল...
মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের অনুকূলে একীভূত (ইউনিফাইড) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নাগরিক তথ্য সুরক্ষায় দুটি কমিটি গঠন করেছে সরকার। এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে সভাপতি করে একটি কমিটি সাত দিনের মধ্যে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য উন্মুক্ত হওয়ার ঘটনার তদন্ত...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর