ফেসবুকের লাখ লাখ ফলোয়ার হঠাৎ হাজারের ঘরে!

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০২:১৩ পিএম

বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফলোয়ারের সংখ্যা নিয়ে।

মঙ্গলবার (১১ অক্টোবর)  রাতেও যাদের ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন বা তার বেশি ছিলো তাদের ফলোয়ার এখন ৯ থেকে ১০ হাজারের কাছাকাছি। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারও নেমে এসেছে ৯ হাজারের ঘরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ফলোয়ার সংখ্যা ৯ হাজার ৯৯৪। যা গতদিন ছিলো ১১৯ মিলিয়ন।

এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফলোয়ার বর্তমানে ৯ হাজার ৯০৮ জন। যা আগে ছিলো ১.৮ মিলিয়ন।

image


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ফেসবুক ফলোয়ার বর্তমানে ৯ হাজার ৮৭০, যা আগে ছিলো ২ লাখ ১৬ হাজার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফলোয়ার বর্তমানে ৯ হাজার ৮৪৯। যা আগে ছিলো ৮ লাখ ১৩ হাজার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফলোয়ার সংখ্যা এখন ৯ হাজার ৭৩৭ জন। যা আগে ছিলো ৫০ হাজারের কাছাকাছি।

এছাড়া অন্যান্য প্রায় সব ব্যবহারকারীই ফলোয়ার সংখ্যা হ্রাস পেয়েছে বলে দাবি করছেন।

image


মার্কিন গণমাধ্যম নিউজউইক তাদের এক প্রতিবেদনে জানায়, বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।

এরমধ্যে নিউইয়র্ক টাইসম, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএসএ টুডে গত সোমবার হারিয়েছে ১৩ হাজার ৭২৩ এবং মঙ্গলবার ১১ হাজার ৩৯২ জন ফলোয়ার হারিয়েছে।

অপরদিকে নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬ হাজার ২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪ হাজার ৯৪৪ জন ফলোয়ার।

image


একইভাবে সোমবার নিউইয়র্ক পোস্ট হারিয়েছে ৮ হাজার ২০০ এবং মঙ্গলবার ৪ হাজার ৩৭৮ জন ফলোয়ার।

সোমবার ওয়াশিংটন পোস্ট তাদের ফলোয়ার হারিয়েছে ৫ হাজার ৮০৪ জন এবং পরের দিন আরো ৪ হাজার ৩৩৭।

ভারতীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড রিপোর্ট বলছে, কোনো ভুল কিংবা বাগের কারণে অনুসারীর সংখ্যা কমে যাচ্ছে, যা থেকে রেহাই পাননি স্বয়ং মার্ক জাকারবার্গও।

তবে, এ নিয়ে এখনো পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কিছু সূত্র এটি বাগের কারণে হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুতই সমস্যা সমাধানে কাজ করছে মেটা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: অনলাইন জুয়ার ৩৩১টি সাইট বন্ধ করলো বিটিআরসি

এদিকে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের হিসেব অনুযায়ী, এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভুয়া অ্যাকাউন্ট ছিল বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৫ শতাংশ।

ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ফেসবুক জানায়, যত বেশি সম্ভব ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলাই আমাদের লক্ষ্য। আমাদের নীতি ভঙ্গকারী অ্যাকাউন্ট, ব্যবসার প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা পোষা প্রাণীর নামে অ্যাকাউন্ট ভুয়া অ্যাকাউন্টের তালিকায় আছে।


একাত্তর/আরএ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর