ইলন মাস্ককে বিদায় জানালেন টুইটার ব্যবহারকারীরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০২:৪১ পিএম

টুইটারের সিইও পদে ইলন মাস্ককে দেখতে চান না অধিকাংশ টুইটার ব্যবহারকারী। সরাসরি ইলনকেই এ কথা জানিয়ে দিলেন ব্যবহারকারীরা। 

সোমবার ইলন মাস্ক নিজেই এই জরিপের আয়োজন করেন। সিইও পদে তিনি থাকবেন, নাকি থাকবেন না, তা জানতে চেয়েছিলেন ইলন।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ দশমিক ৫ শতাংশই বলেছেন, ইলন মাস্ককে তারা টুইটারের শীর্ষপদে দেখতে চান না। অন্যদিকে ৪২ দশমিক ৫ শতাংশ বলছেন, সিইও পদে ইলন মাস্ককে রাখার পক্ষে তারা। 

এ জরিপে এক কোটি ৭০ লাখ ব্যবহারকারী অংশগ্রহণ করেন।

সম্প্রতি ইলন মাস্ক এ ধরনের একাধিক জরিপের আয়োজন করেন। জরিপের ফলাফল অনুসারে তিনি একাধিক সিদ্ধান্তও নিয়েছেন। তবে নতুন জরিপে ব্যবহারকারীদের রায়কে তিনি কতোটা গুরুত্ব দেবেন তা অনিশ্চিত। 

উল্লেখ্য, গত অক্টোবরে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন বা ৪৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে টুইটার কিনে নেন। 


একাত্তর/আরবিএস  

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার  চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর