আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪০ এএম

টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে ওঠে এসেছেন। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিএনএন জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন মাস্ক। কিন্তু দুই মাস পর আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে। 

ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। 

২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়া শুরু করে। দুই মাস পর ফের বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেও, গত কয়েক মাসে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ইলন মাস্ককে। বিশ্বের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর রেকর্ড গড়েছেন। গত বছরের শেষ দিকে এ মার্কিন ধনকুবের বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পত্তি হারিয়েছিলেন। 

২০২১ সালের নভেম্বরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার। কিন্তু গত বছরের শেষ দিকে কমতে কমতে এটি ১৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।


একাত্তর/এআর

বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর