লোকসানের মুখে চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ পিএম

ত্রৈমাসিক লভ্যাংশের হার ৯৬ শতাংশ কমায় মেমোরি চিপ উৎপাদনে কমাতে চলেছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং।  

স্যামসাং জানায়, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা কমে গেছে। খবর: বিবিসি।

প্রাথমিকভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির লাভ কমে গেছে প্রায় ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮১২ কোটি টাকার কাছাকাছি। গত বছরে এই লোকসানের পরিমাণ ছিলো এর দ্বিগুণের চেয়েও বেশি।

এদিকে, এই চিপ উৎপাদনে রাশ টানার খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দাম এক লাফে চার শতাংশ বেড়ে গেছে। এ বিষয়ে দক্ষিণ কোরীয় টেক-জায়ান্ট স্যামসাং জানায়, প্রয়োজন অনুযায়ী মেমোরি চিপ উৎপাদন কমিয়ে আনা হবে। তবে যেসব পণ্য নিয়মিত বিক্রি হয়, সেসবের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না।  

আরও পড়ুন: ঈদের কেনাকাটায় ডিজিটাল লেনদেন বেড়েছে

পৃথিবীর বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। গত মাসেই দক্ষিণ কোরিয়ার বড় চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল তারা। 


একাত্তর/জো

এআইয়ের কাঁধে ভর করে এবার অবিশ্বাস্য মুনাফা করলো স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ান এই টেকজায়ান্টের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯৩১ শতাংশ। চলতি মাসের শেষদিনে...
প্রযুক্তিকে পানির মতো সহজ আর স্বাস্থ্য সেবিকার মতো প্রয়োজনীয় করে তোলার লক্ষ্যে কাজ করছে টেক জায়ান্টগুলো। ব্লাড সুগার পরীক্ষা থেকে ব্লাড প্রেশার মাপার কাজও এখন করা যায় হাতের স্মার্ট ওয়াচ দিয়ে। 
এক যুগ পর স্যামসাংকে সরিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করলো অ্যাপল। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য বলছে, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল গত বছর সারা বিশ্বের যত ফোন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর