স্যামসাংকে টপকে গেলেও অবস্থান ধরে রাখতে পারবে অ্যাপল?

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম

এক যুগ পর স্যামসাংকে সরিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করলো অ্যাপল। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য বলছে, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল গত বছর সারা বিশ্বের যত ফোন বিক্রি হয়েছে তার এক পঞ্চমাংশেরও বেশি অ্যাপলের।

কোরিয়ান বহুজাতিক টেক জায়ান্ট স্যামসাংয়ের কাছে ১৯ দশমিক চার শতাংশ বাজার ছিলো। এর পরে চীনের ফোন নির্মাতা শাওমি, ওপো এবং ট্রানজিসন যথাক্রমে সর্বোচ্চ বাজার ধরে রেখেছিলো।

আইডিসি বলছে, স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমরি চিপ, স্মার্টফোন এবং টেলিভিশন নির্মাতা হিসাবে শীর্ষস্থানে ছিলো। কিন্তু করোনা মহামারীর আইফোনের বিক্রি বেশি হওয়ায় স্যামসাংয়ের অবস্থান পড়ে যায়।

আইডিসির প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত বছর স্যামসাং প্রায় এক দশমিক দুই বিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। এই বিক্রি ২০২২ সালের বিক্রির চেয়ে তিন শতাংশ কম। গত এক দশকে স্যামসাং এত কম ফোন বিক্রি করেনি।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞনরা আশার কথা শোনাচ্ছেন। তারা বলছেন, স্যামসাংয়ের বাজার এ বছর আবার হৃত গৌরব ফিরে পাবে।

আইডিসির নাবিলা পপাল বলেন, অ্যাপলই প্রথমবারের মতো বাজারে প্রথম স্থান অর্জন করতে পেরেছে। তারা বিভিন্ন চ্যালেঞ্জ এবং চীনের সবচেয়ে বড় ফোন কোম্পানি হুয়াওয়ের কাছ থেকে নতুন প্রতিযোগিতার সম্মুখীন হওয়া সত্ত্বেও শীর্ষে উঠে এসেছে। অ্যাপল গত বছর ২৩৪ মিলিয়নেরও বেশি ফোন বিক্রি করেছে। এটি তাদের জন্য ‘সবচেয়ে বড় জয়’ ছিলো।

পুরানো মডেলগুলির বিনিময় অর্থ পাওয়ার অফার, পাশাপাশি সুদমুক্ত অর্থায়ন পরিকল্পনাগুলিও অ্যাপলের মতো প্রিমিয়াম ডিভাইসের চাহিদা বাড়িয়ে তুলছে জনসাধারণের মধ্যে।

আইডিসি আরও বলেছে, স্মার্টফোনের বাজার একটি ‘খুবই আকর্ষণীয় সময়ে’ প্রবেশ করছে। গ্রাহকরা ফোল্ডেবল ফোন এবং এআই ক্ষমতাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে অ্যাপল তার শীর্ষস্থান ধরে রাখতে পারবে কিনা তা দেখার বিষয়।

আরআর/কেএসএইচ
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর