অবিশ্বাস্য মুনাফা স্যামসাংয়ের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:২২ পিএম

এআইয়ের কাঁধে ভর করে এবার অবিশ্বাস্য মুনাফা করলো স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ান এই টেকজায়ান্টের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯৩১ শতাংশ। চলতি মাসের শেষদিনে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা দেবে স্যামসাং।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে অস্বাভাবিকহারে। ফলে চিপের বাজারে চাঙ্গা। ব্যবসার এই সুদিনে বড় অংকের মুনাফার পূর্বাভাস দিলো স্যামসাং।

কোম্পানিটি বলছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বাড়বে।

স্যামসাং জানিয়েছে, চলতি ২০২৪ সালের প্রথম তিন মাসে তাদের পরিচালন মুনাফা ৯৩১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন বা ৪৮৯ কোটি ডলার হবে। গতবার একই সময় যা ছিলো ৬৪ হাজার কোটি ইয়েন। করোনার ধস থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি এআই সংক্রান্ত সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ায় স্যামসাংয়ের লাভের আশা এতো বেড়েছে।

সেমিকন্ডাক্টর বিভাগ থেকেই মূলত স্যামসাংয়ের সবচেয়ে বেশি আয় হয়। এ বছর চিপের চাহিদা বেশ বেড়েছে যার বড় কারণ এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।

সম্প্রতি তাইওয়ানে ভূমিকম্পের পর সেখানে চিপ মার্কেটে কিছুটা স্থবির যা স্যামসাংয়ের বিক্রি ভাগ্য আরো প্রসারিত করেছে।

এদিকে গ্যালাক্সি এস-২৪ বিক্রি করে স্মার্টফোন বাজারকে অবস্থান আরো শক্তিশালী করেছে স্যামসাং। চলতি বছরের জানুয়ারিতেই মোড়ক উন্মোচন হয় এই ফোনটির।

একাত্তর/আরএ
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী দিনে বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর