চ্যাটজিপিটির নতুন ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে জাপান: সিইও

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৭:২২ পিএম

বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি'র ব্যবহার। মানুষ কখনও কল্পনা করতে পারিনি এমন সব উপায়ে তাদের জীবনকে বদলে দেবে এই চ্যাটবটটি, এমনটাই বলছেন উদ্ভাবক কোম্পানি ওপেনএআই। 

ওপেনএআই’এর সিইও স্যাম অল্টম্যান স্থানীয় সময় সোমবার এক সফরে জাপানে পৌঁছান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে’র সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চ্যাটজিপিটি এমন সব উপায়ে আমাদের জীবনকে আরও উন্নত করবে যা আমরা কখনও কল্পনা করতে পারিনি।

তিনি বলেন, আমরা প্রথমে এখানে আসতে চেয়েছিলাম। এই সার্বিক এআই’এর তরঙ্গের জন্য জাপান হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় একটি দেশ। এছাড়াও জাপান এমন একটি দেশ যেটি ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার রয়েছে এক ধরনের দৃঢ় গণতান্ত্রিক ভিত্তি।

অল্টম্যান এও বলছেন, তিনি জাপানে একটি নতুন ব্যবসায়িক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী। 

ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে এআই প্রযুক্তি নানা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। তবে এরইমধ্যে বেশ কিছু দেশ তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এসব দেশের শঙ্কা, চ্যাটজিপিটি শিক্ষার ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের জন্য এটি একটি ঝুঁকিও এটি বহন করে।

এ বিষয়ে অল্টম্যান বলছেন, সম্ভাব্য বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে এআই নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: হঠাৎ বাড়লো সারের দাম

তিনি আরও বলেন, অধিকাংশ প্রযুক্তির অসাধারণ ইতিবাচক এবং উল্লেখযোগ্য পরিমাণে নেতিবাচক উভয় ধরনের প্রভাব থাকে। আমার বিশ্বাস, এইসব প্রযুক্তি আমাদের সৃজনশীলতার উৎকর্ষ সাধন করবে।

তিনি ইঙ্গিত দেন যে, এআই আরও উন্নত হওয়ার মাঝে আরও বেশি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে।

এদিকে প্রথম দেশ হিসাবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছে ইতালি। মানুষের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠেছে এই বটটির বিরুদ্ধে। ফলে ইতালির পর এবার জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে ওপেনএআইয়ের তৈরি এই বট।

 

একাত্তর/আরবিএস  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ- চ্যাটজিপিটি’র পেছনে বিপুল উন্নয়ন ব্যয় মেটাতে এবার আয়ের নতুন পথ খুঁজছে এটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই । প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু...
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী দিনে বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর