বদলে যাচ্ছে চ্যাটজিপিটি, এবার উঁকি দেবে বিজ্ঞাপন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ- চ্যাটজিপিটি’র পেছনে বিপুল উন্নয়ন ব্যয় মেটাতে এবার আয়ের নতুন পথ খুঁজছে এটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই । প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিটিপি-তে বিজ্ঞাপন দেখানো শুরু করবে।

শুক্রবার ওপেনআই জানিয়েচে, প্রাথমিকভাবে বিজ্ঞাপনগুলো কোম্পানির বিনামূল্যে ব্যবহারকারী এবং স্বল্পমূল্যের 'গো' প্ল্যান ব্যবহারকারীদের দেখানো হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হবে এবং বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটি’র দেয়া উত্তরের থেকে সম্পূর্ণ আলাদা অংশে প্রদর্শিত হবে।

তবে যারা বেশি মূল্যের প্লাস, প্রো, বিজনেস এবং এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন ব্যবহার করছেন, তাদের কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। ওপেনআই আশ্বস্ত করেছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটি’র উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করা হবে না।

এতদিন মূলত সাবস্ক্রিপশন বা মাসিক ফির ওপর নির্ভরশীল ওপেনআই-এর জন্য এটি একটি বড় পরিবর্তন। ডেটা সেন্টার পরিচালনায় বিশাল খরচ এবং বহুল প্রত্যাশিত আইপিও’র প্রস্তুতির মুখে আয়ের পরিমাণ বাড়াতে কোম্পানিটি চাপের মুখে রয়েছে বলেই এই পদক্ষেপ। 

লোকসানে থাকা এই স্টার্টআপটি ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো খাতে এক ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয়ের পরিকল্পনা করলেও সেই অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটি’র সাপ্তাহিক ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী থেকে বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের আয় সম্ভব। তবে এই পদক্ষেপ গ্রাহকদের বিরক্ত করতে পারে এবং পণ্যের প্রতি বিশ্বাসযোগ্যতা কমাতে পারে। ই-মার্কেটারের বিশ্লেষক জেরেমি গোল্ডম্যান বলেন, বিজ্ঞাপনগুলো যদি বিরক্তিকর বা অপ্রাসঙ্গিক হয়, তবে ব্যবহারকারীরা অনায়াসেই গুগল জেমিনি, এক্সের গ্রক বা অ্যানথ্রোপিক ক্লদের মতো প্রতিদ্বন্দ্বী চ্যাটবটগুলোতে চলে যেতে পারেন।

ওপেনআই জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানো হবে না। এছাড়া স্বাস্থ্য বা রাজনীতির মতো সংবেদনশীল বিষয়গুলোতেও বিজ্ঞাপন বন্ধ রাখা হবে। প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে বলেছে, কথোপকথনের প্রাসঙ্গিকতা অনুযায়ী আমরা উত্তরের নিচে স্পনসর করা পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছি।

মাইক্রোসফট সমর্থিত এই কোম্পানিটি আরও জানিয়েছে, ভারতে প্রথম চালু হওয়া স্বল্পমূল্যের 'চ্যাটজিপিটি গো' প্ল্যানটি এখন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে আট ডলারে পাওয়া যাবে।

একাত্তর/এসি
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল...
সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর