‘ডলার সাশ্রয় ও তথ্য নিরাপত্তায় দেশীয় ক্লাউডের অপার সম্ভাবনা’

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:০৩ পিএম

ইন্টারনেট ছাড়াই সারা দেশে ক্লাউড সেবা দেয়া সম্ভব। আর দেশীয় ক্লাউড ব্যবহারের মাধ্যমে মার্কিন ডলার সাশ্রয় সম্ভব।

সাংবাদিকদের এক কর্মশালায় এই সম্ভাবনার কথা জানালেন ক্লাউড নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনস্ট্যাক বাংলাদেশের কান্ট্রি অর্গানাইজার মোবারক হোসাইন।

সোমবার টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর উদ্যোগে আয়োজিত ক্লাউড কম্পিউটিং বিষয়ক এক কর্মশালায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় বাংলাদেশে ক্লাউড কম্পিউটিংয়ের প্রয়োজনীয়তা, তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে ক্লাউডের ভূমিকা, ইন্টারনেটের সেবা ও মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

এতে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টেলিকমিউনিকেশন বিষয়ক সংবাদকর্মীরা।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ রকম একটি ঘটনা জাতির জন্য লজ্জাজনক।

ক্লাউড কম্পিউটিংয়ের গুরুত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেটা আমাদের ব্যবহার করতেই হবে। এটি আমাদের সম্পদ, সুতরাং এটি যেখানে রাখতে হবে সেই জায়গাটি হতে হবে নিরাপদ। বাংলাদেশে এক সময় ক্লাউড বলতে কোনো ধারণা ছিলো না। এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, এখন ক্লাউডের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের এসব বিষয়ে জ্ঞান থাকা জরুরি। তাদের জন্য এ রকম একটি কর্মশালা অত্যন্ত জরুরি ছিলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষ একই তথ্য নিয়ে কাজ করার প্রয়োজনে বাসা, কর্মক্ষেত্র ও যাতায়াতের সময় পথে তিনটি ভিন্ন ডিভাইস ব্যবহার করছেন। ভিন্ন তিন ডিভাইসে এসব তথ্য রাখার বদলে ক্লাউডে রাখলে কম ঝামেলা পোহাতে হয়। ক্লাউডের মতো একটি অভিন্ন ক্ষেত্রে এসব তথ্য রাখা থাকলে যে কোনো জায়গা থেকেই এসব তথ্য ব্যবহার সহজ ও নিরাপদ হয়। এতে মূল্যবান শক্তিশালী ডিভাইস ও সফটওয়্যার না হলেও চলে। পাশাপাশি প্রয়োজন অনুসারে জায়গা বাড়িয়ে বা কমিয়ে কাজ চালিয়ে নেয়া সম্ভব। এতে একই সঙ্গে বিপুল পরিমান স্টোরেজ কেনার প্রয়োজন নেই। এখন আর বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে চড়া দামে এই সেবা কিনতে হবে না। ওপেনসোর্স সেবাদাতা প্রতিষ্ঠান ওপেনস্ট্যাক ক্লাউড-এর মাধ্যমে দেশেই এই সেবা পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামে।

মোবারক হোসাইন বলেন, অন্য প্রতিষ্ঠানগুলো যেখানে এক গিগাবাইট ডেটার জন্য নিচ্ছে ১৮ থেকে ২৮ টাকা, সেখানে এ ক্লাউড প্লানেট নিচ্ছে মাত্র আট টাকা। আর এর সার্ভারগুলো দেশে থাকায় বিদেশের হ্যাকারদের কাছ থেকে নিরাপদে রাখা যাচ্ছে।

ওপেনস্ট্যাক পৃথিবীর প্রথম সারির পাঁচটি ওপেন সোর্স প্রকল্পের মধ্যে সর্ববৃহৎ। দেশভিত্তিক প্রযুক্তি উন্নয়ন এবং তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথা ভেবে পৃথিবীর বিভিন্ন দেশ নিজ অঞ্চলেই তাদের নিজস্ব ডেটা সংরক্ষণ করছে এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করছে। এই লক্ষ্যকে সামনে রেখে চীন, রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, জাপানের মতো দেশ এই প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। চীনের এনার্জি সেক্টর এসএসজি, মোবাইল টেলিকম অপারেটর চায়না টেলিকম এবং আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন পে, যুক্তরাজ্য সরকার, যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি সার্ভার স্কুল, বিশ্বখ্যাত আর্থিক প্রতি ষ্ঠান কমনওয়েলথ ব্যাংক, রিটেল শপ ওয়ালমার্ট, জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বক্সসহ বহু প্রতিষ্ঠান এই সার্ভার বিশ্বব্যাপী ব্যবহার করছে।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশেও নিজেদের ক্লাউড তৈরি করে ব্যবহার করা সম্ভব। এ কাজে দেশীয় প্রতিষ্ঠান এ ক্লাউড প্লানেট তাদের চারটি ডেটা সেন্টার স্থাপন করেছে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে। সেখানেও ব্যবহার করা হয়েছে ওপেনস্টেক ক্লাউড। গত পাঁচ বছরে তারা প্রায় ১০ লাখ মানষুকে সেবা দিয়ে আসছে।

কর্মশালায় বক্তারা তুলে ধরেন, কীভাবে এই দেশীয় ক্লাউড ব্যবহার করে ডলার সাশ্রয় করা সম্ভব। কারণ দেশীয় ক্লাউড ব্যবহারে বিদেশী সফটওয়্যার বা সেসবের নিরাপত্তার জন্য বাড়তি কোনো সেবার প্রয়োজন নেই।

দেশীয় ক্লাউডের নিরাপত্তা প্রসঙ্গে মোবারক হোসাইন বলেন, আমাদের এই দেশি ক্লাউড স্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জের মাধ্যমে সংযুক্ত বলে বিদেশ থেকে আক্রমণ করা সম্ভব নয়। দেশের ভেতর থেকে কোনো আক্রমণ হলে সেটি তাৎক্ষনিকভাবে প্রতিহত করা ও দেশীয় আইনে দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব। তাই দেশীয় এ ক্লাউড সেবাকে বলা হচ্ছে শতভাগ নিরাপদ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংকের সার্ভার দেশের অভ্যন্তরে রাখা বাধ্যতামূলক। একইভাবে এইনআইডি, টিকিটিংয়ের মতো সেবার সার্ভারগুলো নিরাপত্তার স্বার্থে দেশের অভ্যন্তরে রাখাও যৌক্তিক। এ ছাড়া স্থানীয় সার্ভারে তথ্য রাখা গেলে সেসব তথ্য নিয়ে কাজ করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে না। এতে গ্রাহকপর্যায়ে খরচ অনেক কমে যাবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর সেক্রেটারি মাসুদুজ্জামান রবিন।


একাত্তর/কেএসএইচ
 

দেশে গেল ১৫ বছরে কেবল প্রযুক্তিখাতেই তৈরি হয়েছে লাখো উদ্যোক্তা। কিন্তু বাস্তবতা হলো, এসবের অনেকগুলো থমকে গেছে অর্থাভাবসহ নানা কারণে।
কর অব্যাহতি দিলে তথ্য-প্রযুক্তিখাত দেশের জন্য ‘সোনার ডিম পাড়া হাঁস’ হতে পারে বলে মনে করেন, বেসিস নির্বাচনের টিম সাকসেস প্যানেলের প্রার্থী মোস্তাফা রফিকুল ইসলাম।
আগামী দুই মাসের মধ্যে শেষ হচ্ছে আইটি খাতের কর অব্যাহতি বা ট্যাক্স হলিডে সুবিধা। এই সুবিধা উঠে গেলে দেশকে আইসিটি খাতের হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন ধূলিসাৎ হবে বলে মনে করেন বেসিস নির্বাচনের অন্যতম...
বর্তমানে সবচেয়ে আধুনিক ও বিস্ময়কর প্রযুক্তির নাম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অনলাইন ভিডিও কনফারেন্সে ব্যক্তির হয়ে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর