তিন মাসে বাংলাদেশ থেকে প্রায় ৭০ লাখ ভিডিও সরালো টিকটক 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম

চলতি বছরের এপ্রিল থেকে জুন, এই তিন মাসে বাংলাদেশ থেকে ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও সরিয়েছে টিকটক। বৃহষ্পতিবার প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানায়। 

রির্পোটে বলা হয়, ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতেই বাংলাদেশ থেকে ভিডিওগুলো সরিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটি বলছে কমিউনিটি গাইডলাইন রক্ষা করার পাশাপাশি, টিকটকে সক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর উপর নজর রাখতে চায় তারা। একইসাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে পদক্ষেপও নেয়া হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত, বাংলাদেশ থেকে যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৮৯.৮ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেউ দেখার আগেই। কেবল এক দিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৪.৭ শতাংশ ভিডিও। এই প্রান্তিকে প্রতিরোধমূলক ভিডিও অপসারণের হার ছিল ৯৯.৪ শতাংশ। 

এছাড়া, ১৩ বছরের কম বয়সী প্ল্যাটফর্ম ইউজার হওয়ার সন্দেহে এবং তরুণদের নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। বিশ্বজুড়ে এমন ১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ৪০টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

বাংলাদেশসহ গোটা বিশ্বজুড়ে এই সময়ের মধ্যে টিকটক মোট ১০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৩২টি ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৭ শতাংশ । এর মধ্যে, ৬ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৭৭৫টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৬৭ লাখ ৫০ হাজার ২টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

তিন মাসে বাংলাদেশ থেকে প্রায় ৭০ লাখ ভিডিও সরালো টিকটক

টিকটক বলছে,  কমিউনিটি গাইডলাইনগুলো সকল প্ল্যাটফর্ম ইউজার এবং কনটেন্টের জন্য সমানভাবে প্রযোজ্য। এই নীতিগুলো প্রয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা এবং ন্যায়সঙ্গতা নিশ্চিত করার মাধ্যমে সমস্ত ব্যবহারকারীর জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অকৃত্রিম অভিজ্ঞতা দিতে তৈরিতে কাজ করছে টিকটক। 

টিকটকের দাবী. তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এমন কনটেন্ট শনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সমন্বয় করা হয়েছে উদ্ভাবনী প্রযুক্তি ও টিকটকের কর্মীদের। প্ল্যাটফর্ম থেকে সরানো কনটেন্ট আর অ্যাকাউন্টগুলোর পরিমাণ এবং এর অভ্যন্তরীণ দিক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টটি থেকে।

এআর
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ উদযাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হলো।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর