বিশ্বজুড়ে বিপর্যয়ে ফেসবুক-ইন্সটাগ্রাম

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:১১ পিএম

টেকজায়েন্ট মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জার হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে পারছেন না বলে জানা গেছে।

এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।  

প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। ডাউন ডিটেক্টরের মতে, সমস্যাটি বিশ্বব্যাপী।



ডাউন ডিটেক্টরের কমেন্ট ফিডে একজন ব্যবহারকারি লিখেছেন, মোবাইল ফোন এবং ওয়েবসাইটে হঠাৎ করেই লগআউট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হ্যাক হয়েছে, পাসওয়ার্ড বদলাতে পারছি না।

আরেকজন ব্যবহারকারি লিখেছেন, প্রকৃত অর্থেই ফেসবুক বন্ধ! 

ফেসবুকের অভ্যন্তরে একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমগুলিও ডাউন হয়ে গেছে, এর কারণেই এই বিভ্রাট হয়ে থাকতে পারে।

এক্সের ট্রেন্ডিং ফিডে দেখা যাচ্ছে ডাউন হয়ে গেছে সাইটটি।

প্রযুক্তি সাময়িকী ভার্জ জানিয়েছে, মেটার কমিউনিকেশন হেড অ্যান্ডি স্টোন জানিয়েছেন, তারা সমস্যাটি নিয়ে কাজ করছে। 

মেটা তাদের স্ট্যাটাস পেইজে জানিয়েছে, দ্রুত এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে তাদের প্রকৌশলীরা। 

এআর/কেএসএইচ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর