এআই মানুষের বিকল্প নয়, সহায়ক

আপডেট : ১০ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

বিকল্প নয়, বরং মানুষের সহায়ক হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সম্প্রতি কেমব্রিজশায়ারের এক সংস্থার প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। তারা বলছে, এআইকে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার না করে বরং এর মাধ্যমে কায়িক শ্রম দেন এমন কর্মীদের কর্মজীবন আরও বাড়ানো সম্ভব।

চাকরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ইনস্টিটিউট অব পাবলিক পলিসি রিসার্চ -আইপিপিআর বলছে, এআই- এর কারণে যুক্তরাজ্যে ৮০ লাখের মতো কর্মী তাদের চাকরি হারাতে পারেন। কারণ এই প্রযুক্তি মানুষের কাজগুলো খুব সহজেই করতে পারে।

তবে কেমব্রিজশায়ারের একটি সংস্থা বলছে একদমই ভিন্ন কথা। তারা বলছে, এআই মানুষের বিকল্প নয় বরং এআই ব্যবহারের মাধ্যমে মানুষের নিত্যদিনের কাজগুলো হয়ে উঠতে পারে আরও বেশি সহজ। এআইকে অনেক সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। কারণ এই মুহূর্তে, এটা এখনো সঠিকভাবে ব্যবহার করা হয়নি।

প্রতিষ্ঠানটি আরও মনে করে, এআই-এর ব্যবহার এখন সীমিত করা উচিত। এটি শুধুমাত্র শারীরিক উপায়ে মানুষকে সাহায্য করার জন্য একে ব্যবহার করা যেতে পারে। পেশী শক্তি ব্যবহার করে মানুষ যেসব কাজ করতে করে, এআই খুব সহজেই সেসব কাজ করে ফেলতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শ্রমিকদের শারীরিক ক্ষতির ঝুঁকি এড়াতে সাহায্য করবে।

একজন মেকানিকের কাজ মানবদেহের জন্য অনেক কঠিন। এই ধরনের কাজ করার ফলে মানুষের পেশী ও হাড়ে সমস্যা দেখা দিতে পারে। ২০২২-২৩ সালে এ ধরনের সমস্যায় ভুগেছেন যুক্তরাজ্যের ৪ লাখ ৭৩ হাজার কর্মী। তাই কিছু মানুষ তাদের পছন্দের চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

তবে এই সমস্যারোধে কিম্বল্টনের জার্মান অটোওয়ার্কস এআই এর ব্যবহার শুরু করেছে। তারা মানুষের দৈনন্দিন কাজগুলো করার সময় টেকনিশিয়ানদের ছবি ও ফুটেজ নেন। তারপর এআই সেগুলো বিশ্লেষণ করে এবং শরীরের চাপের পয়েন্ট এবং সম্ভাব্য সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করে।

পরবর্তীতে এআই থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কর্মীদের জন্য এক্সোস্কেলেটন বা বিশেষ এক ধরনের পোশাক তৈরি করা হবে যা কাজের সময় কর্মীদের শারীরিক চাপ কিছুটা কমাতে সাহায্য করবে।

এআরএস
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর