টিকটককে চার হাজার কোটি টাকা জরিমানা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

শিশুদের নিরাপত্তাসংক্রান্ত সুরক্ষা দিতে ব্যর্থতা হওয়ায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় চার হাজার কোটি টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ডিপিসি একটি আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা যারা তথ্যের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করতে কোনো প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালা (জিডিপিআর) মেনে চলছে কি না, তা দেখভালে ভূমিকা রাখে।

টিকটক অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিলো। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন। 

ডিপিসি তদন্তে দেখা যায়, অ্যাপে যে ডিফল্ট সেটিং রাখা হয়েছে তাতে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিকটক ব্যবহারকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে। যে কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুঁ মেরে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরসহ যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন।

এছাড়া টিকটকে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা বলে কিছু নেই। এমনকি অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য চীনা প্রতিষ্ঠানগুলোকে সরবরাহের মতো গুরুতর প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইউরোপে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করেন। বিপুল এই জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে প্রমাণ হওয়ার পরই টিকটককে বিশাল জরিমানার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করে নিউইয়র্ক। ভিডিও কন্টেন্ট তৈরি ও শেয়ারিংয়ের দিক দিয়ে টিকটক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ।

একাত্তর/আরএ
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ উদযাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হলো।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর