ইরানে ইসরাইলের পাল্টা হামলা, তেহরান-ইসফাহানে বিস্ফোরণ

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:৫৫ এএম

ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সোমবার (৮ জুন) ভোরে রাজধানী তেহরানসহ ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় ভোরের দিকে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ একাধিক এলাকায় হামলা চালায় ইসরাইল। তবে তেহরানের শহর এলাকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইভাবে ইসফাহানেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার রাতে ইরান দখলদার ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ওই হামলার জবাবেই ইসরাইলের এই পাল্টা অভিযান।

এদিকে যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। এর জবাবেই ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করে। 

এদিকে, ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়েছিল। 

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য আপত্তি ও প্রবল চাপ সত্ত্বেও সোমবার (৮ জুন) ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিবের...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কাল বুধবার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। 
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর