আবারও সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:২৫ পিএম

এবার আফগানিস্তানের সীমান্ত এলাকায় সুইসাইড স্কোয়াড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তালেবান।

শনিবার (২ অক্টোবর) স্কোয়াড গঠনের কাজও প্রায় শেষ বলে জানিয়েছে দেশটির স্থানীয় একটি সংবাদ সংস্থা। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমেদ আহমেদি সুইসাইড স্কোয়াড গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এই সুইসাইড স্কোয়াড মোতায়েন করা হবে।

সুইসাইড স্কোয়াডের নাম লস্কর-ই-মনসুরী দেওয়া হয়েছে উল্লেখ করে মোল্লা নিসার জানান, সাবেক আফগান সরকারের নিরাপত্তা রক্ষীদের ওপর আত্মঘাতী হামলা চালানো তালেবানের দলটিকেই নতুন নাম দিয়ে সীমান্তে মোতায়েত করা হবে।

আরও পড়ুন: রাজনীতি ছাড়লেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

তিনি বলেন, এই আত্মঘাতী দল না থাকলে মার্কিনিদের প্রতিহত করা অসম্ভব ছিল। এই সাহসী মানুষগুলো শরীরে বিস্ফোরণ বেঁধে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলা চালাতেন।  আদতেই এই মানুষগুলোর কোনো ভয় নেই। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করছেন।

এর আগে তালেবান ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ নামে আধুনিক সমরাস্ত্র আর বেশভূষার সজ্জিত আরেকটি আত্মঘাতী হামলাকারীদের নিয়ে কমান্ডো বাহিনী গঠন করার কথা জানিয়েছিল। কাবুল বিমানবন্দরে তালেবানের এই আধুনিক কমান্ডো বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।


একাত্তর/টিএ

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর