কাশ্মীরে তিন আলাদা হামলায় একজন নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০২:০২ পিএম

কাশ্মীরের শ্রীনগরে তিনটি আলাদা সন্ত্রাসী হামলায় একজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

শনিবার (২ অক্টোবর) চালানো এ হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বাঙ্কারে বোমা হামলা চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা কড়া নগর এলাকায় এক ব্যক্তির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। তবে রাত আটটার দিকে বাতমালু এলাকায় আরেক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

এদিকে, সন্ধ্যা সাতটার দিকে অনন্তনাগে সিআরপিএফ-এর একটি বাঙ্কারে বোমা হামলা চালানো হয়। তবে, বোমাটি লক্ষ্যচ্যুত হওয়ার ফলে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
দিল্লিতে লাল কেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর এনডিটিভির।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর