নারায়ণগঞ্জে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার তিন

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৪:২২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় চাকরির প্রলোভনে দেখিয়ে প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব -১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব -১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেফতারকৃতরা হলেন, এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম ও এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রায়হান মিয়া।

লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় প্রতারণারমূলক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: নগরে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় চান মেয়র তাপস

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে সহজ-সরল লোকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো। প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকুরী প্রত্যাশীদের ভর্তি ফরম, সীল, এটিএম কার্ড, অঙ্গীকারনামা, সিকিউরিটি ইউনিফর্ম ও আয়-ব্যায়ের রেজিষ্টার বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর