যুক্তরাজ্যে বাড়ছে সংক্রমণ, বিশেষজ্ঞরা বলছেন 'ধ্বংসাত্মক শীত'

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৮:৫২ পিএম

আবারও কঠিন পরিস্থিতির মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। এরইমধ্যে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগকে আসন্ন 'ধ্বংসাত্মক শীত' পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসারা। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশটিতে নতুন করে ৫২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গত ১৭ জুলাই এর পর সর্বোচ্চ দৈনিক শনাক্তের ঘটনা। খবর আল-জাজিরার।  

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, অদূর ভবিষ্যতেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক এক লাখে গিয়ে দাঁড়াতে পারে। 

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আর কিছুদিনের মধ্যেই দিনে এক লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তা সত্ত্বেও তিনি এখনই কড়াকড়ি চালু করার কথা বলছেন না। তবে বিভিন্ন মহল থেকে কড়াকড়ি আবার চালু করার দাবি উঠেছে।

তবে আশঙ্কা থাকলেও দেশটির সরকার মনে করছে, ভ্যাকসিন ও সুচিকিৎসার মাধ্যমে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে বলে জানান সাজিদ। 

তিনি বলেছেন, ১৬ বছরের বেশি বয়সি, যারা এখনো ভ্যাকসিন নেননি। তারা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন। আর যারা ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন, তারা যেন বুস্টার ডোজ নেন। ব্রিটেনে এখনো ১৬ বছরের বেশি বয়সি ৫০ লাখ মানুষ ভ্যাকসিনের একটি ডোজও নেননি।

মানুষ ভ্যাকসিন না নিলে সরকার যে সব ছাড় দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। শীত আসছে, তখন কড়াকড়ি করে করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি মানুষ ভ্যাকসিন না নেয়, বুস্টার ডোজ না নেয়, তাহলে করোনা আবার আমাদের সবাইকে আঘাত করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। 

image

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

এদিকে স্বস্তিতে নেই দেশটির চিকিৎসকরাও। করোনার সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। 

চিকিৎসকরা বলছেন, করোনা রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তার সঙ্গে এই সময় অন্য ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরাও আসছেন। বাড়তি রোগীর চাপ হাসপাতালগুলো নিতে পারবে না।

আরও পড়ুন: চীনা হামলায় তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি বাইডেনের

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এনএইচএস কনফেডারেশনের প্রধান ম্যাথিউ টেলার বলেছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে পরিস্থিতি আবার ভয়ংকর হয়েছে। আর যদি চাপ বাড়ে তাহলে আমরা মানুষকে আর পরিষেবা দিতে পারবো না।

অক্টোবর মাসের শুরুর দিকে ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরিসন সরকার খুব খারাপভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করেছে।


একাত্তর/আরবিএস 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর