ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাকে ইসরাইলের 'সন্ত্রাসী' আখ্যা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১০:৫৯ এএম

ফিলিস্তিনের ছয়টি বিশিষ্ট মানবাধিকার সংস্থাকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যায়িত করে সামরিক আদেশ জারি করেছে ইসরাইল। 

শুক্রবার (২২ অক্টোবর) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ফিলিস্তিনের বামপন্থী আন্দোলনের সাথে জড়িত পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইন এবং ইসরাইলিদের বিরুদ্ধে চালানো সশস্ত্র হামলার সাথে জড়িত একটি দলের সাথে ওই মানবাধিকার সংস্থাগুলোর সম্পৃক্ততা রয়েছে। তারা আরও বলে, সংস্থাগুলো পপুলার ফ্রন্টের আড়ালে বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের সাথে গোপনে কাজ করে আসছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করে, সংস্থাগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং ইউরোপিয়ান দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে পপুলার ফ্রন্টকে তহবিল সরবরাহ করে। 

ওই ছয়টি সংস্থা হলো আল হাক, আদামির রাইটস গ্রুপ, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল- প্যালেস্টাইন, বিসান সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ইউনিয়ন অফ প্যালেস্টাইন উইমেন্স কমিটিস এবং ইউনিয়ন অফ অ্যাগ্রিকালচারাল ওয়ার্ক কমিটিস। 

আরও পড়ুন: পশ্চিম আফ্রিকার আইএস প্রধান নিহত

ইসরাইলের এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ মানবিধকার সংগঠনসমূহ এবং জাতিসংঘ। 

এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষে আটজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ নিয়ে এবছর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এর ফলে ওই সংগঠনগুলোর কাজকর্মকে বেআইনি ঘোষণা করলো ইসরাইল। 


একাত্তর/এসজে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর