পশ্চিম আফ্রিকার আইএস প্রধান নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:২২ এএম

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখার প্রধান নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাবাগানা মনগুনো। 

শুক্রবার (২২ অক্টোবর) সাংবাদিকদের তিনি একথা জানান। মনগুনো বলেন, ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (ইসওয়াপ)-এর প্রধান হিসেবে সম্প্রতি জায়গা নেন মালাম বাকো। দুইদিন আগে তাকে হত্যা করে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।  

মালাম বাকোর আগে এই সংগঠনটির প্রধান ছিলেন মুসাব আল-বার্নাওয়ি। গত সপ্তাহেই নাইজেরিয়ায় সামরিক বাহিনীর হাতে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। 

আরও পড়ুন: ৫-১১ বছরের শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর

তবে, বাকোর মৃত্যু সম্পর্কে এখনও কোন কিছু নিশ্চিত করেনি ইসওয়াপ। 

গত আগস্টে শূরা কাউন্সিলের সদস্য হিসেবে বাকোর নাম ঘোষণা করা হয়। 

বাকোর মৃত্যুর ফলে নাইজেরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ১২ বছর আগে বোকো হারামের সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে দেশটিতে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়। 


একাত্তর/এসজে

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর