বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে 'নিষেধাজ্ঞা' বিষয়টিকে অসভ্য এবং বেপরোয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। এ ধরনের কাজের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেন তিনি। খবর রয়টার্সের।
গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেয়া এক বক্তৃতায় তিনি এমন দাবি উত্থাপন করেন।
আরও পড়ুন: 'বিশ্ববাজারে কমলে দেশেও কমবে তেলের দাম'
মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে বিভিন্ন দেশকে শাস্তির মুখে না ফেলতে নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন। এছাড়া এই পদ্ধতিকে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ উল্লেখ করে ভুক্তভোগী জাতি শাস্তির মুখে পড়ে বলেও দাবি করেন তিনি।
এসময় নিষেধাজ্ঞা আরোপের মৌলিক নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন জাতিসংঘে নিযুক্ত এই প্রতিনিধি। তবে নিষেধাজ্ঞাকে সম্পূর্ন নাকচও করেননি তিনি। সর্বশেষ ব্যবস্থা হিসেবেই শুধু নিষেধাজ্ঞাকে সুনির্দিষ্ট এবং স্বল্প সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে বলে বক্তৃতায় উল্লেখ করেন তিনি।
একাত্তর/টিএ
