উল্কাপিণ্ড ধ্বংসে নাসার মিশন

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৫:৫০ পিএম

বিপজ্জনক উল্কাপিণ্ডকে ধ্বংস করার প্রযুক্তি পরীক্ষা করতে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

বুধবার (২৪ নভেম্বর) গ্রিনিচ মান সময় ৬টা ২০ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ মহাকাশ বাহিনীর ঘাঁটি থেকে ডার্ট মহাকাশযান বহন করা একটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়। 

ডার্ট মিশন নামে এই যানটি মহাশূন্যে গিয়ে ডাইমরফোস নামের একটি মহাজাগতিক বস্তুকে আঘাত করবে। এর উদ্দেশ্য হবে বস্তুটির গতি এবং কক্ষপথ কতটা পরিবর্তন করা যায় তা পরীক্ষা করা। 

আরও পড়ুন: এলন মাস্কের নয়া কারিশমা দ্রুতগতির বাহন ‘হাইপারলুপ’

কয়েকশ' মিটার দৈর্ঘ্যের কোন মহাজাগতিক বস্তু যদি পৃথিবীতে আঘাত হানে তাহলে তা ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। 

উল্কাপিণ্ড ধ্বংস করে পৃথিবী রক্ষায় এবারই প্রথমবারের মতো এই ধরণের প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে। যদিও এই মুহূর্তে কোনও উল্কাপিণ্ড পৃথিবীর জন্য হুমকি তৈরি করছে না।


একাত্তর/এসজে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর