ইউক্রেন নিয়ে পুতিনকে হুঁশিয়ার করলেন বাইডেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলা এক বৈঠকে রাশিয়াকে সতর্ক করেন বাইডেন। বৈঠকের পর হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার শক্তি বাড়ানোয় উদ্বিগ্ন বাইডেন

তিনি স্পষ্ট করে বলেছেন, ওই অঞ্চলে রাশিয়া তাদের সেনা কার্যক্রম বাড়ালে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিকসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিন কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে এখনো জানে না যুক্তরাষ্ট্র। তাই আগেই নিজেদের অবস্থান রাশিয়াকে জানিয়ে দিয়েছেন বাইডেন।

আরও পড়ুন: ১০ লাখ ডোজ করোনার টিকা নষ্ট করলো নাইজেরিয়া

ভার্চুয়ালি বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করলেও বাইডেন জানিয়েছেন, কোনো দেশে আক্রমণ করার ইচ্ছে তার নেই।

বৈঠকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ আনার পাশাপাশি সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলেন ধরেন তিনি।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ ঝামেলা চলছে। সীমান্তে রুশ সেনা মোতায়েনের পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনার পারদ কয়েকগুণ বেড়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। এ বিষয়ে মস্কোকে হুমকি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।

কিয়েভ দাবি করছে, ইউক্রেনের সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থা করছে। ফলে যেকোনও সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।


একাত্তর/টিএ

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর