একাত্তরে প্রতিবেদন প্রকাশ

শিক্ষার্থীকে ট্রাক থেকে ফেলে হত্যা: অবশেষে মামলা নিলো পুলিশ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৪৮ পিএম

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থী আবিরকে ট্রাক থেকে ফেলে হত্যার সাতদিন পর মামলা নিয়েছে শিবপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন শিবপুর থানার সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন। মামলায় বাদি হয়েছেন নিহতের মা পারভিন। 

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকায় আবিরকে চলন্ত ট্রাক থেকে লাথি মেরে ফেলে দেয়া হয়।

পরিবারের অভিযোগ ছিল, সিসিটিভি ফুটেজ ও লাশের ময়নাতদন্তের পরও মামলা নিতে টালবাহানা করছে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি।

আরও পড়ুন: বছরে ২২ কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করছে ঢাকাবাসী

এ বিষয়ে ২০ ডিসেম্বর একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হয়। এর পরদিনই মামলা নেওয়ার কথা জানায় শিবপুর থানা পুলিশ। তবে আসামি কাউসারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আবিরের মা জানান, বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ট্রাকের হেলপারের কাজ শুরু করে আবির। সেই উপার্জনে নিজের পড়াশুনার খরচ চালাতেন তিনি।

ট্রাক চালক কাউসারের কাছে কিছু টাকা পেতো আবির। সেই টাকা দেয়ার জন্যে ১৪ ডিসেম্বর মোবাইলে কল করে আবিরকে ডেকে নেয় কাউসার। 

এরপর তাকে চলন্ত ট্রাক থেকে লাথি মেরে ফেলে দেয়া হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পরদিন ১৫ ডিসেম্বর মাথায় অস্ত্রপচার করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় আবির।

ঘটনাপ্রবাহ: পরীক্ষার্থীকে চলন্ত ট্রাক থেকে ফেলে হত্যায় মামলা হয়নি 


একাত্তর/এসজে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর