বুস্টার নিয়েও করোনা আক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২:২৮ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বুধবার (২২ ডিসেম্বর) এক টুইটবার্তায় তিনি জানান, ‘আমি আজ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।’ বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। 

শহিদ টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি বুস্টারসহ উভয় ডোজ টিকা নিয়েছিলাম। করোনাভাইরাসে আক্রান্ত লাখ লাখ মানুষ এবং ভ্যাকসিন গ্রহণের সুযোগ না পাওয়া কোটি কোটি মানুষের জন্য আমার প্রার্থনা রইলো।’

আরও পড়ুন: করোনার সর্বোচ্চ শনাক্ত দেখলো যুক্তরাজ্য, বাড়ছে শঙ্কা

এদিকে, করোনা ভাইরাসের বুস্টার ডোজ নিয়ে মহামারি থেকে পরিত্রাণ পাওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ধনী দেশগুলো বুস্টার ডোজ চালুর জন্য যে তড়িঘড়ি শুরু করেছে তাতে ভ্যাকসিন বৈষম্য আরও বাড়বে। আর এতে মহামারি আরও দীর্ঘায়িত হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৭১৬ জন। মারা গেছেন ৫৩ লাখ ৯৩ হাজার ৬৬৫ জন। 


একাত্তর/এসজে 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর