সরকারি পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:৫১ পিএম

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, উৎপাদন বন্ধ থাকা সরকারি পাটকলগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে বলে আশা করছি। নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাট শিল্পের সুদিন ফেরাতে হবে। যে কোন প্রকারেই হোক ঐতিহ্যবাহী শিল্প পাট শিল্পকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের (বিজেএমএ) ৩৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাট শিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি এ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযানও জোরদার হবে।

আরও পড়ুন: বছরে ২২ কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করছে ঢাকাবাসী

image


তিনি বলেন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাট শিল্পের উন্নয়নে আমাদের সকলকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।


একাত্তর/আরএ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।
শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র ক্রমাগত টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বলেছেন, একটা ইস্যু শেষ হলে যুক্তরাষ্ট্র আরেক ইস্যু তৈরি করে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের কোনোভাবেই কম ছুটি দেওয়া যাবে না। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর