বিআরটিসি বাসের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত চার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৩:৩৮ পিএম

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়া চৌঁ এলাকায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তার স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

নিহত বাহারের ভাতিজা মীর হোসেন জানান, ফেনিতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪) ও ফেনিগামী সিএনজি অটোরিকশা (কুমিল্লা থ ১১-৫৬৯৩) কালিয়া চৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গেলো ১১ প্রাণ

এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যায়। পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়।

লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।


একাত্তর/আরএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর