ধর্ষণের পর পড়শিদের অপমান সইতে না পেরে আত্মহত্যা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণের শিকার হওয়ার পর পাড়া-পড়শিদের অপমান সইতে না পেরে বিষপানের পর মৃত্যুর সাথে দীর্ঘ ১৭ দিন লড়াই করে মৃত্যুবরণ করেছে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। 

শুক্রবার (৭ জানুয়ারি) জোনাকি আক্তার (১৫) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শনিবার (৮ জানুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নাজমুলের দুই ভাই সুলতান মিয়া ও লাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

ভুক্তভোগীর পিতা আব্দুল জব্বার জানান, শেরপুর জেলা সদরের চান্দেরনগর গ্রামের জনৈক চাঁন মিয়ার ছেলে নাজমুল (২৮) কুত্তামারা গ্রামে ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ করতো।

গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে আব্দুল জব্বার তার কন্যা জোনাকিকে ঘরে একা রেখে পাশের বাজারে চা পান করতে যান। জোনাকির মা ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

এসময় জোনাকিকে ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় নাজমুল। পরে ঘটনা জেনে জোনাকির বাবা পুলিশের আশ্রয় নিতে চাইলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয় এবং স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়। 

আরও পড়ুন: বিএসএফ বাগড়ায় বন্ধ রেলস্টেশন নির্মাণকাজ

এ ঘটনা প্রকাশ পেলে সম্মানহানির ভয়ে আব্দুল জব্বার তাদের সিদ্ধান্ত মেনে নেন। তবে এক পর্যায়ে বিষয়টি এলাকায় প্রকাশ হয়ে পড়লে জোনাকিকে নানাভাবে অপমান করে স্থানীয়রা। 

এ অপমান সহ্য করতে না পেরে গত ২১ ডিসেম্বর জোনাকি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রথমে তাকে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় জোনাকির কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। পরদিন আবারও অবস্থার অবনতি হলে আবারও তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার জোনাকির মৃত্যু হয়। 

এদিকে, এর আগেই গত ২ জানুয়ারি জোনাকির পিতা আব্দুল জব্বার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নাজমুলের দুই ভাই সুলতান মিয়া ও লাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। প্রধান আসামি নাজমুল এখনও পলাতক রয়েছে। 

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় মেয়ের পিতা আব্দুল জব্বার বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে সহযোগী দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/এসজে 
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সঙ্কট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্প খাতে জ্বালানি সরবরাহ পরিস্থিতির লক্ষণীয়...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর