করোনা: ৫৫ লাখ ছাড়ালো মৃত্যু, আক্রান্ত ৩০ কোটি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০১:২৪ পিএম

বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও চার হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫৫ লাখ দুই হাজার ৩৩৯ জনের মৃত্যু হলো।

রোববার (৯ জানুয়ারি) করোনাভাইরাস আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ মানুষ। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৩০ কোটি ৬০ লাখ ২৬ হাজার ১১০ জন।

মৃত্যু ও শনাক্তের শীর্ষে থাকা দুই দেশের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৬৬৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৭৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৫৬৮ জন।

এদিকে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৩১৩ জন। ইতালিতে আক্রান্ত এক লাখ ৯৭ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ১৮৪ জন। ফ্রান্সে আক্রান্ত তিন লাখ তিন হাজার ৬৬৯ জন এবং মৃত্যু ১৪২। জার্মানিতে আক্রান্ত ৪২ হাজার ৪২২ এবং মারা গেছেন ১৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় ব্রাজিলে মৃত্যু হয়েছে ১০৩ জনের এবং সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৩০৩ জন।

আরও পড়ুন: মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তুরস্কে ১৪১ জন, পোল্যান্ডে ২৯২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, ফিলিপাইনে ২৬৫ জন, মেক্সিকোতে ১৬৮ জন এবং ভিয়েতনামে ২৪০ জনের মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস 

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর